Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এশিয়া কাপের আগে প্রস্তুতিতে ডাচ চ্যালেঞ্জ
    খেলা

    এশিয়া কাপের আগে প্রস্তুতিতে ডাচ চ্যালেঞ্জ

    হাসিব উজ জামানজুলাই 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এশিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি মিশন শেষ করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরপর প্রায় দুই সপ্তাহের বিশ্রাম পেয়েছেন ক্রিকেটাররা। তবে এই বিরতিতেও অনেকে থেমে নেই—চালিয়ে যাচ্ছেন জিম ও ফিটনেস ট্রেনিং। কারণ, সামনে যে বড় চ্যালেঞ্জ—এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টকে সামনে রেখে আগস্টের প্রথম সপ্তাহ থেকেই অনুশীলন ক্যাম্প শুরু করার পরিকল্পনা বিসিবির।

    এই অনুশীলনের মধ্যেই যদি আরেকটি আন্তর্জাতিক সিরিজ আয়োজন করা যায়—এমন চেষ্টায় ছিল বিসিবি। এক্ষেত্রে আশার আলো দেখিয়েছে নেদারল্যান্ডস। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহে ঢাকায় তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে ডাচরা। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১৪ আগস্ট ঢাকায় এসে ১৯ থেকে ২৫ আগস্টের মধ্যে সিরিজ খেলবে তারা।

    বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানালেন, “টেস্ট খেলুড়ে কোনো দেশকেই পাওয়া যায়নি সিরিজ আয়োজনের জন্য। এরপর আমরা আয়ারল্যান্ড, নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে যোগাযোগ করি। এখন পর্যন্ত ডাচরাই সবচেয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। সবকিছু চূড়ান্ত না হলেও আশা করছি দু-এক দিনের মধ্যে বিষয়টি পাকাপাকি হবে।”

    এদিকে, টাইগারদের প্রস্তুতি তো চলছেই। বিশেষ করে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে দলের আত্মবিশ্বাস তুঙ্গে। সেই ধারাবাহিকতা ধরে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি হতে পারে মূলত নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ।

    এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকংয়ের সঙ্গে। গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে উঠতে হলে থাকতে হবে শীর্ষ দুইয়ে। এরপর শীর্ষ দুই দলই মুখোমুখি হবে ফাইনালে।

    এশিয়া কাপটি শুধু এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই নয়, বরং ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় প্রস্তুতি হিসেবেও দেখা হচ্ছে। তাই কোনো সুযোগই হাতছাড়া করতে চাইছে না লিটন দাসের দল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    খেলার উচ্ছ্বাস কেন কখনো সহিংসতার জন্ম দেয়?

    জুলাই 8, 2026
    খেলা

    আজকের দিনেই জার্মানির কাছে ৭ গোল খেয়েছিল ব্রাজিল

    জুলাই 8, 2026
    খেলা

    বিশ্বকাপে খেললেই কোটি ডলার, চ্যাম্পিয়ন হলে কত?

    জুলাই 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.