Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বকাপ সামনে রেখে বিসিবির চুক্তিতে সালাহউদ্দিন
    খেলা

    বিশ্বকাপ সামনে রেখে বিসিবির চুক্তিতে সালাহউদ্দিন

    সিভি ডেস্কUpdated:আগস্ট 1, 2025আগস্ট 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে তার নতুন চুক্তির। সেই সঙ্গে বেড়েছে তার পারিশ্রমিকও।

    ২০২৩ সালের নভেম্বরে সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্বে আসেন সালাহউদ্দিন। তখন চুক্তির মেয়াদ ছিল ২০২৪ সালের মার্চ পর্যন্ত। কিন্তু মেয়াদ শেষের পরও তাকে দায়িত্বে রাখে বিসিবি। তখন থেকেই বোর্ড জানিয়ে আসছিল, তাকে দীর্ঘমেয়াদে রাখার পরিকল্পনা আছে তাদের।

    বিশ্বস্ত সূত্র বলছে, নতুন চুক্তিতে সালাহউদ্দিনের মাসিক বেতন প্রায় ৯ লাখ ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের ৮ লাখ টাকা থেকে অনেকটাই বেশি।

    এর আগে ডেভিড হেম্প দায়িত্ব ছাড়ার পর সাময়িকভাবে দলের ব্যাটিং কোচের ভূমিকা পালন করেন সালাহউদ্দিন। যদিও কয়েকটি সিরিজে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে তাকে সমালোচনার মুখে পড়তে হয়, কিন্তু বোর্ড তার প্রতি আস্থা রেখেছে।

    বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি বলেন-
    “ব্যাটিং কোচকে আমরা দীর্ঘ সময়ের জন্য রাখি। এটা একটি চলমান প্রক্রিয়া। সালাহউদ্দিন ভালো করছে। সিরিজ চলাকালীন মন্তব্য করতে চাই না। তাকে এখনই বদলানোর চিন্তা নেই।”

    তবে সালাহউদ্দিনের সঙ্গে চূড়ান্ত চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগেই তার নিয়োগপত্র চূড়ান্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরপর সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে কাজ করলেও আনুষ্ঠানিকতা হয়নি।

    জানা গেছে, মূলত ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে সালাহউদ্দিনকে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা সাজিয়েছে বিসিবি। এর আগে প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়। পাশাপাশি নতুন করে পেস বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শন টেইট। রয়েছে নতুন বিদেশি ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনাও।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

    আগস্ট 1, 2026
    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    খেলা

    অক্টোবরে কলকাতায় খেলতে পারে ব্রাজিল

    জুলাই 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.