Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শোয়েব আখতার: ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ এর অপ্রকাশিত গল্প
    খেলা

    শোয়েব আখতার: ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ এর অপ্রকাশিত গল্প

    হাসিব উজ জামানআগস্ট 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    শোয়েব আখতার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    একজন ক্রিকেটারের জীবনে ক্রিকেটের চেয়ে বড় কী হতে পারে? বেশিরভাগই বলবেন—কিছুই না। কিন্তু শোয়েব আখতারের ক্ষেত্রে উত্তরটা আলাদা। তার কাছে দেশের ডাক ছিল সবার আগে। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন তিনি। সে সময় ইংল্যান্ডের নটিংহ্যামশায়ার তাকে প্রায় পৌনে দুই লাখ পাউন্ডের মোটা অঙ্কের চুক্তি দিয়েছিল, যা অনেক ক্রিকেটার চোখ বন্ধ করে গ্রহণ করত। কিন্তু শোয়েব? বিন্দুমাত্র দ্বিধা না করে প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

    ১৯৭৫ সালের এই দিনে জন্ম নেওয়া ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’-এর গল্পে রঙিন কাহিনির শেষ নেই। তার জীবন যেন ক্রিকেট মাঠের মতোই—কখনো উচ্ছ্বাসে ভরা, কখনো বিতর্কের ঝড়ে আলোড়িত।

    উত্থানের ঝলক

    ১৯৯৯ সালের এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত সফরে গিয়েছিল পাকিস্তান। ম্যাচের মাঝে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ২৪ বছরের এক তরুণ পেসার। রাহুল দ্রাবিড়কে ফেরানোর পর পরের বলেই শচীন টেন্ডুলকারকে বোল্ড! শচীন এর আগে ক্যারিয়ারে মাত্র একবার প্রথম বলে আউট হয়েছিলেন—সেই তালিকায় দ্বিতীয়বারের নাম লেখালেন শোয়েব আখতার।

    এমন নাটকীয় মুহূর্ত তিনি একাধিকবার উপহার দিয়েছেন। ১৯৯৯ বিশ্বকাপে ১৬ উইকেট নিয়ে পাকিস্তানকে ফাইনালে তুলতে বড় অবদান রেখেছিলেন। ২০০২ সালে লাহোরের ব্যাটিং-বান্ধব উইকেটে নিউজিল্যান্ডকে মাত্র ৭৩ রানে গুটিয়ে দিয়ে ৮.২ ওভারে ৬ উইকেট নিয়েছিলেন। যদিও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছিলেন ইনজামাম-উল-হক, সেই দিনে আসল ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন শোয়েবই।

    গতির রেকর্ড আর স্বপ্নভঙ্গ

    ক্রিকেট ইতিহাসে কয়েকজন বোলারের নামই ১৫০ কিমি/ঘণ্টার ওপরে নিয়মিত বল করার জন্য পরিচিত। কিন্তু শোয়েব চেয়েছিলেন আরও দূরে যেতে—১০০ মাইল প্রতি ঘণ্টার বাধা ভাঙতে। ২০০৩ সালে সেই রেকর্ড গড়েনও তিনি, হয়ে ওঠেন বিশ্বের প্রথম বোলার যিনি এই গতি স্পর্শ করেছেন।

    শোয়েব আখতার

    কিন্তু গতি যতই ছিল, চোটও ততই ছিল পিছু নেয়ার মতো ছায়া। হাঁটু ও পিঠের সমস্যায় ভুগতে ভুগতে কখনো কখনো সকালে বিছানা থেকে উঠে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ত তার জন্য।

    বিতর্কের সাথে সহাবস্থান

    চোট সামলে ফেরার ক্ষমতা তার ছিল, কিন্তু শৃঙ্খলাভঙ্গের ইতিহাস তার ক্যারিয়ারের বড় বাধা হয়ে দাঁড়ায়। সতীর্থকে মারধর করে নিষিদ্ধ হওয়া, ডোপ টেস্টে ফেল—এমন কত বিচিত্র কারণেই না দল থেকে ছিটকে গেছেন। ট্রফি জেতা বা দীর্ঘ ক্যারিয়ার গড়ার সুযোগ হাতছাড়া হয়েছে একের পর এক।

    তবুও, যখন তিনি রানআপ নিয়ে বল হাতে এগোতেন, দর্শক আসনে একধরনের বিদ্যুৎ খেলে যেত। তার ইয়র্কার, বাউন্সার বা নিখুঁত আউটসুইং—সবই ছিল নিখাদ বিনোদনের উপকরণ।

    পাকিস্তানের প্রতিচ্ছবি

    শোয়েব শুধু একজন বোলার ছিলেন না; তিনি ছিলেন পাকিস্তানি ক্রিকেটের প্রতিচ্ছবি। চলতি শতাব্দীর শুরুতে দলটির ডাকনাম ছিল ‘দ্য আনপ্রেডিক্টেবলস’—অর্থাৎ যাদের পারফরম্যান্স আগে থেকে আন্দাজ করা যায় না। একদিন তারা বিশ্বসেরা দলকে গুঁড়িয়ে দেবে, পরের দিন হেরে বসবে দুর্বলতম প্রতিপক্ষের কাছে। শোয়েবও ছিলেন তেমনই—একদিন স্পেলে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেবেন, আবার কোনো বিতর্কে জড়িয়ে নিষিদ্ধও হয়ে যাবেন।

    ট্রফি বা পরিসংখ্যান দিয়ে শোয়েব আখতারকে বিচার করা অন্যায় হবে। তিনি ক্রিকেটকে দিয়েছেন তার কাঁচা গতি, অদম্য লড়াইয়ের মনোভাব আর বিনোদনের নিশ্চয়তা। আর এই কারণেই তিনি ক্রিকেট ইতিহাসে এক অনন্য চরিত্র হয়ে থাকবেন—যত বিতর্কই তার সাথে যুক্ত থাকুক না কেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    আন্তর্জাতিক মঞ্চে তিন ক্যাটাগরিতে ৫টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ

    এপ্রিল 9, 2026
    খেলা

    সভাপতি হয়েও বিসিবি নির্বাচনে লড়তে পারবেন তামিম

    এপ্রিল 8, 2026
    খেলা

    বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.