Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৩-এর পর আবারও কি জাতীয় জার্সিতে ফিরছেন নুরুল হাসান?
    খেলা

    ২০২৩-এর পর আবারও কি জাতীয় জার্সিতে ফিরছেন নুরুল হাসান?

    হাসিব উজ জামানUpdated:আগস্ট 20, 2025আগস্ট 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এশিয়া কাপের প্রস্তুতি ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চলতি আগস্টের প্রথম সপ্তাহে ঘোষণা করেছিল ২৫ সদস্যের প্রাথমিক দল। তবে নিয়ম অনুযায়ী আগামী ২২ আগস্টের মধ্যে আইসিসির কাছে ১৫ জনের চূড়ান্ত তালিকা জমা দিতে হবে।

    বাংলাদেশের স্কোয়াডে খুব বেশি চমক থাকার সম্ভাবনা নেই। পরিচিত মুখরাই দলে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনায় উঠে এসেছে উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের নাম। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তার দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশ উজ্জ্বল।

    দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার সোহান শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। এরপর থেকে ওয়ানডে বা টেস্টে তাকে দেখা যায়নি। কিন্তু ঘরোয়া আসরে ধারাবাহিকভাবে ভালো খেলে তিনি আবারও জাতীয় দলে ফেরার আশা জাগিয়েছেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে টুর্নামেন্ট খেলছেন তিনি।

    জাতীয় দলে সুযোগ পাওয়া বা বাদ পড়া—এসব ব্যাপারকে তিনি স্বাভাবিকভাবেই নেন। তবে তার চোখে এখনো বাংলাদেশের জার্সি গর্বের প্রতীক। সুযোগ পেলে সেরাটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে সোহান বলেন, ছোটবেলা থেকেই জাতীয় দলে খেলার স্বপ্ন ছিল, আজও সেই স্বপ্ন অটুট।

    এখন দেখার বিষয় বিসিবি কবে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে। ইতিমধ্যে পাকিস্তান ও ভারত নিজেদের স্কোয়াড প্রকাশ করেছে। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে একটি সিরিজ খেলবে বাংলাদেশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    আন্তর্জাতিক মঞ্চে তিন ক্যাটাগরিতে ৫টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ

    এপ্রিল 9, 2026
    খেলা

    সভাপতি হয়েও বিসিবি নির্বাচনে লড়তে পারবেন তামিম

    এপ্রিল 8, 2026
    খেলা

    বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.