Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » কোয়াব নির্বাচনে নেই তামিম, সভাপতি প্রার্থী দুজন
    খেলা

    কোয়াব নির্বাচনে নেই তামিম, সভাপতি প্রার্থী দুজন

    এফ. আর. ইমরানআগস্ট 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আসন্ন নির্বাচনে থাকছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আগামী ৪ সেপ্টেম্বর মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুর তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

    দীর্ঘদিন পর হতে যাওয়া এই নির্বাচনে কোয়াবের কাঠামোয় আসছে বড় পরিবর্তন। নতুন কমিটিতে আর থাকছে না সাধারণ সম্পাদক (সেক্রেটারি) পদ। এবার নির্বাচিত করা হবে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, একজন সহ-সভাপতি এবং আটজন কার্যনির্বাহী সদস্য।

    শুরুর দিকে ধারণা করা হচ্ছিল কোয়াবের সভাপতি হতে পারেন তামিম ইকবাল। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কারণে তিনি এ পদে থাকছেন না। সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান আহ্বায়ক সেলিম শাহেদ ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যদিও সেলিম শাহেদ এখনো নমিনেশন ফর্ম সংগ্রহ করেননি। সহ-সভাপতি পদে প্রার্থী হিসেবে নাম এসেছে ক্রিকেটার মোহাম্মদ মিঠুনের।

    এবার সদস্যপদ রাখা হয়েছে তিন ভাগে। আজীবন সদস্যপদে জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা ৫০ হাজার টাকা এবং অন্য ক্রিকেটাররা ১ লাখ টাকা প্রদান করে যুক্ত হতে পারবেন। এই সদস্যদের কোনো বাৎসরিক ফি দিতে হবে না এবং তারা পূর্ণ ভোটাধিকার পাবেন।

    স্থায়ী সদস্যপদ নিতে পারবেন ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত জাতীয় দল, প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ খেলা ক্রিকেটাররা। এর জন্য ফি ধরা হয়েছে ৫ হাজার টাকা, সঙ্গে দিতে হবে বাৎসরিক ফি। সহযোগী সদস্যপদ নেওয়া যাবে ২ হাজার টাকা ফি এবং বছরে ১ হাজার ২০০ টাকা প্রদান করে, তবে এ ক্যাটাগরির সদস্যরা ভোটাধিকার পাবেন না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    আন্তর্জাতিক মঞ্চে তিন ক্যাটাগরিতে ৫টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ

    এপ্রিল 9, 2026
    খেলা

    সভাপতি হয়েও বিসিবি নির্বাচনে লড়তে পারবেন তামিম

    এপ্রিল 8, 2026
    খেলা

    বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.