Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, আগস্ট 2, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাফুফে আয়োজন করছে ১৮ কোটি টাকার জাতীয় ফুটবল উৎসব
    খেলা

    বাফুফে আয়োজন করছে ১৮ কোটি টাকার জাতীয় ফুটবল উৎসব

    হাসিব উজ জামানআগস্ট 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফুটবল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশজুড়ে ফুটবলের উন্মাদনা ফেরাতে ‘তারুণ্য উৎসব’ নামের জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এই টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ১৮ কোটি টাকা। ৩০ আগস্ট মুন্সিগঞ্জে স্বাগতিক জেলা ও জামালপুরের ম্যাচ দিয়ে এই চ্যাম্পিয়নশিপের শুরু হবে।

    সংবাদ সম্মেলনে বাফুফে জানিয়েছে, প্রথম পর্যায়ে সরকারের পক্ষ থেকে ৫ কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ৫ কোটি টাকা পাবে ফেডারেশন। বাকি ৮ কোটি টাকা বাফুফে নিজের উদ্যোগে সংগ্রহ করবে। এই বাজেটের মধ্য দিয়ে মোট তিনটি জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে।

    এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশের সব ৬৪ জেলা। জেলা দলগুলোকে আটটি পটে ভাগ করা হয়েছে, প্রতিটি পটের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের স্মরণে। প্রথম দুই রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে; অর্থাৎ ৬৪ দল থেকে ৩২ দল, এরপর ১৬ দলের নকআউট রাউন্ড, এবং পরিশেষে ফাইনাল অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। ফাইনালে উপস্থিত থাকবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা।

    বাফুফের সহ-সভাপতি ও টুর্নামেন্ট আয়োজন কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরী (হ্যাপি) জানান, “এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে জেলা পর্যায়ে ফুটবলের প্রতি উচ্ছ্বাস সৃষ্টি হবে। সিনিয়র আসরের পাশাপাশি আমরা অনূর্ধ্ব-১৭ পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপও আয়োজন করবো। এতে দেশের প্রতিভাবান নতুন ফুটবলারদের খুঁজে বের করার সুযোগ তৈরি হবে।”

    সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম বলেন, “ফুটবল যুব সমাজের সঙ্গে সংযোগ স্থাপনের এক অনন্য মাধ্যম। গত বছর তারুণ্যের উৎসব ব্যাপক সাড়া পেয়েছিল। এবারও আমরা আশা করছি আরও বেশি প্রতিভা সামনে আসবে। নারীরা নিয়মিত সফলতা দেখাচ্ছেন। জেলা পর্যায়ের খেলোয়াড়দের উৎসাহিত করার মাধ্যমে ভবিষ্যতের তারকা ফুটবলার তৈরি হবে।”

    তিনি আরও জানান, সরকার শুধু ফুটবল নয়, অন্যান্য ক্রীড়া ফেডারেশনকেও তারুণ্য উৎসবের মাধ্যমে সহায়তা দেবে।

    এই জাতীয় চ্যাম্পিয়নশিপ শুধু প্রতিযোগিতা নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চলের যুবকদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, নতুন প্রতিভা চিহ্নিত করা এবং ফুটবলকে জনপ্রিয় করার একটি বড় সুযোগ। জেলা মাঠ থেকে শুরু করে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ফাইনালে পৌঁছানো পর্যন্ত পুরো টুর্নামেন্টে ফুটবল প্রেমীদের জন্য থাকবে উত্তেজনা ও আনন্দের সমাহার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

    আগস্ট 1, 2026
    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    খেলা

    অক্টোবরে কলকাতায় খেলতে পারে ব্রাজিল

    জুলাই 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.