বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করেছে। তিন সদস্যের এই কমিশন সংবিধান ও নিয়ম মেনে পুরো নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা করবে।
বিসিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন মো. সিবগাত উল্লাহ, বিপিএম, পিপিএম—বর্তমানে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান। কমিশনের অপর সদস্য হিসেবে আছেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব)।
আগামী নির্বাচনে কারা নেতৃত্বে আসবেন, তা নিয়েই এখন ক্রিকেট অঙ্গনে বাড়ছে জল্পনা-কল্পনা। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে ক্রীড়া সংশ্লিষ্ট মহল—সবাই নজর রাখছে অক্টোবরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনের দিকে।

