Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হংকংকে উড়িয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের
    খেলা

    হংকংকে উড়িয়ে এশিয়া কাপে দুর্দান্ত শুরু বাংলাদেশের

    হাসিব উজ জামানসেপ্টেম্বর 12, 2025Updated:সেপ্টেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এশিয়া
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    হংকংয়ের বিপক্ষে আগের সেই একমাত্র ম্যাচে হারের তিক্ত স্মৃতি থাকলেও এবারের এশিয়া কাপে বাংলাদেশ মাঠে নেমেছিল স্পষ্ট ফেভারিট হয়ে। আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে গ্রুপপর্বের প্রথম ম্যাচেই সেই আস্থার প্রতিফলন ঘটাল লিটন দাসের দল। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতে সুনিয়ন্ত্রিত পারফরম্যান্সে টাইগাররা জয় পেল ৭ উইকেটের বড় ব্যবধানে।

    বোলিংয়ে শুরুর ধাক্কা

    টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বল হাতে শুরুটা করেন তাসকিন আহমেদ, এবং ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেন। মাত্র ৪ রান করে ফেরেন হংকং ওপেনার অংশুমান রাথ। পরে বাবর হায়াতকে (১৪) বোল্ড করেন তরুণ পেসার তানজিম সাকিব। তিনিই ভাঙেন জিসান আলী ও নিজাকাত খানের গড়া ৪১ রানের জুটি। জিসান ফেরেন ৩০ রানে।

    হংকংয়ের হয়ে সবচেয়ে বড় অবদান রাখেন নিজাকাত খান—৪২ রানের ইনিংস খেলে খানিকটা ভরসা দেন দলকে। অধিনায়ক ইয়াসিম মুর্তুজা কিছুটা আক্রমণাত্মক ছিলেন, করেন ১৯ বলে ২৮ রান। তবে তিনিও রানআউট হলে আবার ভেঙে পড়ে ইনিংস। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হংকং, শেষ পর্যন্ত ২০ ওভারে স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৪৩। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ২ উইকেট নেন, তাসকিন ও রিশাদ হোসেনও শিকার করেন দুটি করে।

    এশিয়া কাপে রেকর্ডের বই নতুন করে লিখলেন লিটন দাস

    ব্যাটিংয়ে লিটনের নেতৃত্ব

    ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ১৪ বলে ১৯ রান করে ফেরেন তিনি। এরপর লিটন দাসের সঙ্গে যোগ দেন তানজিদ তামিম। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি—১৮ বলে ১৪ রানের পর বিদায় নেন।

    দল কিছুটা চাপে পড়লেও তা কাটিয়ে ওঠেন লিটন ও তাওহীদ হৃদয়। ধীরে ধীরে ইনিংস গড়ে তোলেন দুজন, তুলে নেন ৯৫ রানের দারুণ জুটি। ইনিংসের মাঝামাঝি সময়ে খানিকটা ধীরগতির হলেও শেষ পর্যন্ত সেটিই হয়ে ওঠে ম্যাচ জয়ের ভিত্তি।

    লিটন নিজের ইনিংসকে সাজান দারুণভাবে। মাত্র ৩৩ বলে ফিফটি তুলে নেন তিনি, আর ৩৯ বলে করেন ৫৯ রান। ছয়টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংসের পর বাংলাদেশ যখন জয় থেকে মাত্র ২ রান দূরে, তখন আউট হন লিটন। কাজ শেষ করেন হৃদয়, অপরাজিত থাকেন ৩৫ রানে। ১৪ বল হাতে রেখেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

    নতুন রেকর্ডে লিটন

    এদিন ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রেকর্ডবইয়েও নতুন অধ্যায় যোগ করেছেন লিটন দাস। মাহমুদউল্লাহ রিয়াদের ৭৭ ছক্কার রেকর্ড টপকে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন তিনি। ১১১তম ম্যাচে লিটনের ছক্কার সংখ্যা দাঁড়াল ৭৮। রানসংগ্রাহকের তালিকাতেও তিনি এখন দ্বিতীয়, সাকিব আল হাসানের পরই।

    এশিয়া কাপে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ডও গড়লেন লিটন ও হৃদয়। দুজন মিলে গড়েন ৯৫ রানের জুটি, যা ২০১৬ সালে সাকিব-সাব্বিরের ৮২ রানের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।

    প্রথম ম্যাচে জয় পেয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ এখন তাকিয়ে শনিবারের দিকে। প্রতিপক্ষ শ্রীলঙ্কা—গ্রুপপর্বে যে ম্যাচে জয় নিশ্চিত করতে পারলেই সুপার ফোরের দরজা আরও উন্মুক্ত হবে টাইগারদের সামনে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    লিটনের সঙ্গে চুক্তি নবায়ন করল ভারতীয় কোম্পানি

    মার্চ 11, 2026
    খেলা

    ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড দেখিয়ে নতুন বিশ্বরেকর্ড

    মার্চ 10, 2026
    খেলা

    টানা দুই বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস ভারতের

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.