Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দীর্ঘ বিরতির পর আবার ওয়ানডে মাঠে বাংলাদেশ
    খেলা

    দীর্ঘ বিরতির পর আবার ওয়ানডে মাঠে বাংলাদেশ

    হাসিব উজ জামানঅক্টোবর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ১৮টি টি–টোয়েন্টি ম্যাচের পর অবশেষে ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। সর্বশেষ ৮ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারের ফরম্যাটে খেলেছিল মেহেদী হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তরা। এরপর টানা চারটি দ্বিপাক্ষিক সিরিজ ও এশিয়া কাপ মিলিয়ে কেটেছে শুধু সংক্ষিপ্ত সংস্করণের ব্যস্ততায়। দীর্ঘ এই বিরতির পর আজ (বুধবার) থেকে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, প্রতিপক্ষ আফগানিস্তান।

    এই সিরিজ বাংলাদেশের জন্য কেবল ফরম্যাটে ফেরা নয়, র‍্যাঙ্কিংয়ের লড়াইও বটে। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১০ নম্বরে, আফগানিস্তান রয়েছে সপ্তম স্থানে। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে সেরা আট দল—তাই এই সিরিজের প্রতিটি ম্যাচ এখন টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্বীকার করেছেন, নিয়মিত ওয়ানডে না খেলায় তাল কেটে গেছে দলের। তিনি বলেন,
    “ওয়ানডে ম্যাচগুলো আমরা অনেক গ্যাপ দিয়ে খেলেছি, ব্যাক টু ব্যাক খেলার সুযোগ খুব কমই পেয়েছি। এতে ছন্দে থাকা কঠিন হয়ে পড়ে। তবুও সবাই চেষ্টা করছি। দেশ থেকেই আমরা প্র্যাকটিস করে এসেছি, সবাই জানি এই সিরিজ কতটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে কোয়ালিফাই করা এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।”

    মিরাজের মতে, এবার আর একজন বা দুজনের পারফরম্যান্সে কিছু হবে না—দলগত সাফল্যই মূল চাবিকাঠি। তাঁর ভাষায়,
    “ওয়ানডেতে অনেকদিন বিরতি ছিল, তাই ব্যাটাররা এখন পরিকল্পনা করছে কীভাবে পুরো ৫০ ওভার ধরে ইনিংস গড়া যায়। মিডল ও টপ অর্ডার ব্যাটারদের দায়িত্ব আরও বাড়ছে। আমরা দল হিসেবে ফিরে আসতে চাই। শুধু একজন বা দুজন নয়, ১১ জনের সবার পারফরম্যান্সই এখানে জরুরি।”

    তিনি আরও বলেন,
    “নতুন কিছু খেলোয়াড় আছে, যেমন সাইফ হাসান—এশিয়া কাপে যেভাবে খেলেছে, সেটা আত্মবিশ্বাস দিচ্ছে। এখন যারা দলে এসেছে, তারা সবাই রান করার জন্য উদগ্রীব। সেটা দলের জন্যও ভালো।”

    বাংলাদেশ–আফগানিস্তান এর আগে ১৯টি ওয়ানডে খেলেছে, যেখানে ১১ বার জয় পেয়েছে টাইগাররা এবং ৮ বার জয়ী হয়েছে আফগানরা। নিরপেক্ষ ভেন্যুতেও এগিয়ে বাংলাদেশ—৬ জয়ে আফগানদের ৩।
    আজকের ম্যাচসহ তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়, আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    আন্তর্জাতিক মঞ্চে তিন ক্যাটাগরিতে ৫টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ

    এপ্রিল 9, 2026
    খেলা

    সভাপতি হয়েও বিসিবি নির্বাচনে লড়তে পারবেন তামিম

    এপ্রিল 8, 2026
    খেলা

    বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.