Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করল বিসিবি
    খেলা

    ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করল বিসিবি

    হাসিব উজ জামানঅক্টোবর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চোট আর ভিসা জটিলতা পেরিয়ে অবশেষে জাতীয় দলে ফিরছেন সৌম্য সরকার। এ বছরের ফেব্রুয়ারিতে সবশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তিনি। দীর্ঘ বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চাশ ওভারের ক্রিকেট দিয়ে আবারও মাঠে নামছেন অভিজ্ঞ এই ব্যাটার।

    বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে। এ দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন—যিনি এর আগে জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলেছেন।

    সর্বশেষ আফগানিস্তান সিরিজে থাকা মোহাম্মদ নাঈম ও নাহিদ রানা এবার বাদ পড়েছেন। চোটের কারণে স্কোয়াডে নেই লিটন দাস।

    পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব। ব্যাটিংয়ে তানজিদ তামিমের সঙ্গে থাকছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ সাইফ হাসান।
    মিডল অর্ডারে দায়িত্ব থাকবে তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, জাকের আলী ও নুরুল হাসান সোহানদের কাঁধে।

    দলের নেতৃত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার নেতৃত্বেই আগামী ১৮ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

    সব ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ওয়ানডে ১৮ অক্টোবর, দ্বিতীয়টি ২১ অক্টোবর এবং তৃতীয়টি ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর দেড়টায়। সিরিজ শেষে ২৪ অক্টোবর দুই দল চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে পরবর্তী সিরিজের প্রস্তুতির জন্য।

    বাংলাদেশ ওয়ানডে দল:
    মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ সাইফ হাসান, শামীম পাটোয়ারী, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    লিটনের সঙ্গে চুক্তি নবায়ন করল ভারতীয় কোম্পানি

    মার্চ 11, 2026
    খেলা

    ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড দেখিয়ে নতুন বিশ্বরেকর্ড

    মার্চ 10, 2026
    খেলা

    টানা দুই বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস ভারতের

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.