Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পেসার জাহানারার অভিযোগ: বিসিবির তদন্ত ও পদক্ষেপ
    খেলা

    পেসার জাহানারার অভিযোগ: বিসিবির তদন্ত ও পদক্ষেপ

    এফ. আর. ইমরাননভেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম/ সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলম অস্ট্রেলিয়ায় অবস্থানকালে যৌন হেনস্তাসহ গুরুতর অভিযোগ তুলেছেন। তার অভিযোগে সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ, ম্যানেজারসহ কয়েকজন ক্রিকেটারও রয়েছে।

    বিষয়টি সংবেদনশীল হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ বোর্ডে জমা দেবে।

    বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ইতোমধ্যেই কয়েকটি করণীয় ঠিক করেছেন। এর মধ্যে কিছু সিদ্ধান্তের কথা জানা যায়। সেখানে বলা হয়েছে- 

    • সিইওকে স্পষ্ট করতে হবে ভুক্তভোগীর কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া গেছে কি না, কবে পাওয়া গেছে, এবং কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
    • অভিযুক্তরা যদি এখনও বিসিবিতে কর্মরত থাকেন, তাদের সাময়িকভাবে বরখাস্ত করতে হবে।
    • সিইওকে আইন বিভাগের সহযোগিতায় দুই সপ্তাহের মধ্যে তদন্ত সম্পন্ন করতে হবে এবং অগ্রগতি বোর্ডে প্রতিবেদন আকারে জমা দিতে হবে।
    • তদন্তের ভিত্তিতে সিইও ভুক্তভোগীকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেবেন।
    • সিইওকে ক্রিকেট অপারেশন্স ও মহিলা উইং-এর সঙ্গে যৌথভাবে নারী খেলোয়াড়দের নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থাগুলো পর্যালোচনা করতে হবে এবং দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন বোর্ডে জমা দিতে হবে। মহিলা উইং-এর পরিচালককে এ প্রক্রিয়ায় অবহিত রাখতে হবে।

    গত বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে বিসিবি এক বিবৃতিতে জানায়, তারা সাবেক নারী দলের সদস্যের অভিযোগ উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে। বোর্ড খেলোয়াড় ও কর্মীদের জন্য নিরাপদ, সম্মানজনক ও পেশাদার পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    বিসিবি সাংবাদিক ও গণমাধ্যমকে অনুমাননির্ভর প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে, যাতে তদন্ত প্রক্রিয়া প্রভাবিত না হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    আন্তর্জাতিক মঞ্চে তিন ক্যাটাগরিতে ৫টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ

    এপ্রিল 9, 2026
    খেলা

    সভাপতি হয়েও বিসিবি নির্বাচনে লড়তে পারবেন তামিম

    এপ্রিল 8, 2026
    খেলা

    বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল

    এপ্রিল 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.