Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Wed, Dec 10, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আইরিশদের বিপক্ষে জয়ের দাপুটে সেঞ্চুরি
    খেলা

    আইরিশদের বিপক্ষে জয়ের দাপুটে সেঞ্চুরি

    হাসিব উজ জামানNovember 12, 2025Updated:November 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় দলে ফেরার পরই ঘরের মাঠে নিজের প্রতিশোধটা ব্যাটে তুলে নিলেন মাহমুদুল হাসান জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে যেন জানিয়ে দিলেন—তিনি ফিরে এসেছেন আগের জয়ে।

    ২৪ বছর বয়সী এই ওপেনার ১৯০ বল মোকাবিলা করে স্পর্শ করেন তিন অঙ্ক। ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি আর একটি দৃষ্টিনন্দন ছক্কা। শতক ছোঁয়ার পরও থেমে যাননি তিনি; ইনিংসের শেষ দিকে অপরাজিত রয়েছেন ১২৭ রানে। তার সঙ্গী মুমিনুল হকও আছেন দুর্দান্ত ছন্দে, করেছেন ৫৪ রান।

    দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৬৫ রান—আইরিশদের করা ২৮৬ রানের চেয়ে মাত্র ২১ রানে পিছিয়ে।

    জয়ের এই ইনিংসটা এসেছে দীর্ঘ অপেক্ষার পর। ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার ডারবানে টেস্ট অভিষেকে করেছিলেন তার প্রথম সেঞ্চুরি। এরপর ৩০ ইনিংস পেরিয়ে কেবল তিনটি হাফসেঞ্চুরি—ফলে হারান দলে জায়গা।

    কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ফেরার পর আর পেছনে তাকাতে হয়নি। দলে ফিরে ব্যাট হাতে জয়ের মতোই জয় এনে দিয়েছেন নিজের ওপর আস্থা। আজ সাদমান ইসলামের সঙ্গে তার উদ্বোধনী জুটি উঠেছে ১৬৮ রানে—যা গত এক দশকে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ।

    দর্শকদের উচ্ছ্বাসে মুখর স্টেডিয়ামে সেই জয়ের সেঞ্চুরি যেন এক নতুন শুরু—বাংলাদেশের ব্যাটিংয়ে এক নতুন আশার প্রতীক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    আইপিএল নিলামে বাংলাদেশি সাত ক্রিকেটার, নেই সাকিব

    December 9, 2025
    খেলা

    শেষবার বাংলাদেশের জার্সিতে ফিরতে চান সাকিব

    December 8, 2025
    খেলা

    ২০২৬ বিশ্বকাপের সূচি প্রকাশ

    December 7, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.