Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বয়সকে হার মানিয়ে ৪০ বছরেও রোনালদোর বাইসাইকেল কিকের চমক
    খেলা

    বয়সকে হার মানিয়ে ৪০ বছরেও রোনালদোর বাইসাইকেল কিকের চমক

    হাসিব উজ জামানUpdated:নভেম্বর 24, 2025নভেম্বর 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বয়স যে সত্যিই শুধু কাগজে লেখা একটি সংখ্যা—তার সবচেয়ে ভালো উদাহরণ ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ পেরিয়েও যেন বয়সকে পিছনে ফেলে দৌড়াচ্ছেন। সৌদি প্রো লিগে আল-খালিজের বিপক্ষে তিনি যা করলেন, তা আবারও মনে করিয়ে দিলেন কেন এখনও বিশ্বের লাখো ফুটবলভক্ত তার প্রতিটি ম্যাচে চোখ রেখে দেন। এক অসামান্য বাইসাইকেল কিকে গোল করে তিনি যেন পুরো ফুটবল দুনিয়াকেই নতুন করে বিস্মিত করলেন।

    রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচের শুরু থেকেই আল-নাসর ছিল ছন্দে। জর্জ জেসুসের দল মাঠের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে খেলতেই প্রথমার্ধে দুটি গোল তুলে নেয়—একটি জোয়াও ফেলিক্স, আরেকটি ওয়েসলির পায়ে। স্বাগতিকদের এমন দাপটে আল-খালিজ বেশ চাপেই ছিল।

    দ্বিতীয়ার্ধ শুরু হতেই আল-খালিজের একটি গোল ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয় ঠিকই, কিন্তু তাদের আশা বেশি দূর এগোতে পারেনি। দ্রুতই সাদিও মানে ব্যবধান বাড়িয়ে আবারও আল-নাসরকে এগিয়ে নেন ৩-১ এ।

    ম্যাচের শেষদিকে আরও বিপদে পড়ে আল-খালিজ; ডিমিট্রিওস কুর্বেলিস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তারা নামতে হয় ১০ জন নিয়ে। আর সেখানেই আসে রাতের সেরা মুহূর্ত। নাওয়াজ বুশালির ক্রস বাতাস কেটে বক্সে আসতেই রোনালদো যেন সময় থামিয়ে দিলেন—দারুণ এক পরিমিত লাফ, তারপর পিছন ঘুরে নিখুঁত বাইসাইকেল কিক! বল জালে লাগতেই গ্যালারিতে আগুন ধরে যায় উচ্ছ্বাসে।

    শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ে লিগে নিজেদের টানা নবম জয় তুলে নিল আল-নাসর। একই সঙ্গে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হলো তাদের। রোনালদো ও ফেলিক্স দুজনই এখন লিগে ১০ গোল করে সমান অবস্থানে।

    ৪০ বছর বয়সে এমন ফিটনেস, এমন দক্ষতা—রোনালদো যেন প্রতিটি ম্যাচেই প্রমাণ করে যাচ্ছেন, ফুটবলের বইয়ে তার অধ্যায় এখনও শেষ হয়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    খেলা

    অক্টোবরে কলকাতায় খেলতে পারে ব্রাজিল

    জুলাই 25, 2026
    মতামত

    বিশ্বকাপ ২০২৬: প্রকৃত বিজয়ী ছিল ফিলিস্তিন!

    জুলাই 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

    অর্থনীতি আগস্ট 1, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.