আর মাত্র তিন মাস পর বসতে যাচ্ছে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের মহাযজ্ঞ। ঠিক এমন সময় বিশ্বকাপের গ্রুপিং ও সময়সূচি প্রকাশ করল আইসিসি। তাতে দেখা যায়, ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে লিটন দাসদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা ইতালি।
বাংলাদেশের ম্যাচ সূচি
বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ ফেব্রুয়ারি, আর সেদিনই শুরু হবে পুরো টুর্নামেন্ট।
প্রথম ম্যাচে কলকাতায় বিকাল ৩টা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।
পরের দুই ম্যাচও হবে কলকাতায়—
-
৯ ফেব্রুয়ারি সকাল ১১টা ৩০ মিনিটে ইতালির বিপক্ষে
-
১৪ ফেব্রুয়ারি বিকেল ৩টা ৩০ মিনিটে ইংল্যান্ডের বিপক্ষে
গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে মুম্বাইয়ে,
-
১৭ ফেব্রুয়ারি রাত ৭টা ৩০ মিনিটে নেপালের বিরুদ্ধে।
গ্রুপের একমাত্র রাতের ম্যাচ এটি।
নক–আউট কাঠামো
চারটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল উঠবে সুপার এইটে, যেখানে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে।
সুপার এইটের দুই গ্রুপ থেকে সেরা দুটি দল যাবে সেমিফাইনালে—তারিখ ৪ ও ৫ মার্চ।
৮ মার্চ হবে ফাইনাল।
-
পাকিস্তান ফাইনালে উঠলে ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোয়।
-
পাকিস্তান না উঠলে ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
এক নজরে বাংলাদেশ দলের গ্রুপপর্বের ম্যাচসূচি:
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় |
|---|---|---|---|
| ৭ ফেব্রুয়ারি | ওয়েস্ট ইন্ডিজ | কলকাতা | বিকেল ৩:৩০ |
| ৯ ফেব্রুয়ারি | ইতালি | কলকাতা | সকাল ১১:৩০ |
| ১৪ ফেব্রুয়ারি | ইংল্যান্ড | কলকাতা | বিকেল ৩:৩০ |
| ১৭ ফেব্রুয়ারি | নেপাল | মুম্বাই | রাত ৭:৩০ |

