Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, জুলাই 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সামনে ১১৮ রানের লক্ষ্য
    খেলা

    সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সামনে ১১৮ রানের লক্ষ্য

    হাসিব উজ জামানডিসেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামে তৃতীয় ও সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারের আগেই মাত্র ১১৭ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। শুরুটা ছিল দারুণ, চার ওভারেই স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৩৮। কিন্তু ওই ওভারেই টিম টেক্টরকে বোল্ড করে ফিরিয়ে দেন শরিফুল ইসলাম। এরপর ষষ্ঠ ওভারে হ্যারি টেক্টরকেও তুলে নেন মোস্তাফিজুর রহমান। পাওয়ার প্লের শেষে ২ উইকেটে ৫১ রান থাকলেও এরপর থেকেই ধস নামতে শুরু করে।

    সপ্তম ওভারের প্রথম বলেই মেহেদী হাসানের বলে এলবিডাব্লিউ হন লরকান টাকার। আম্পায়ার প্রথমে আউট না দিলেও বাংলাদেশের রিভিউতে সিদ্ধান্ত বদলে যায়। এরপর রিশাদ হোসেনের ঘূর্ণিতে আরও বিপর্যয়। ক্যাম্ফারকে বোল্ড করার পর স্টার্লিংকে বাউন্ডারির ঠিক আগে ক্যাচ দেন তিনি। স্টার্লিং ২৭ বলে ৩৮ রান করলেও দলের রানের চাকা থেমে যায়। কিছুক্ষণ পর ডেলানিকেও ফেরান রিশাদ। সেই জুটি ভাঙতেই ৯৩ রানে ষষ্ঠ উইকেট পড়ে আইরিশদের।

    শেষদিকে জর্জ ডকরেল কিছুটা চেষ্টা করলেও তাকে থামান শরিফুল। এর আগে মোস্তাফিজ এক ওভারে অ্যাডায়ার ও হামফ্রিজকে ফিরিয়ে আয়ারল্যান্ডকে পুরোপুরি চাপে ফেলেন। ডকরেলের ২৩ বলে ১৯ রানের ইনিংসও বড় স্কোর এনে দিতে পারেনি দলকে। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ১১৭ রানে থেমে যায় আয়ারল্যান্ডের ইনিংস।

    সিরিজ জিততে এখন ১১৮ রানের লক্ষ্য তাড়া করবে বাংলাদেশ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    মেসিকে লেখা ছোট্ট ভক্তের চিঠিই বদলে দিল জীবন

    জুলাই 4, 2026
    খেলা

    মেসির আর্জেন্টিনার সামনে কেপ ভার্দের কঠিন পরীক্ষা

    জুলাই 3, 2026
    খেলা

    ভুলে যাওয়া ফুটবল ঐতিহ্য: যে বাংলাদেশ একসময় ইংরেজদেরও হারিয়েছিল

    জুলাই 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.