Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৬ ফিফা বিশ্বকাপ ড্রয়ে আলো ছড়াবেন যাঁরা
    খেলা

    ২০২৬ ফিফা বিশ্বকাপ ড্রয়ে আলো ছড়াবেন যাঁরা

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 3, 2025ডিসেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফিফা বিশ্বকাপের ড্র মানেই শুধু পট থেকে বল তুলে গ্রুপ ঠিক করা নয়—এটা এখন এক বিশাল আয়োজন, যেখানে ফুটবল আর বিনোদন হাত ধরাধরি করে চলে। আসছে শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারের ঝলমলে মঞ্চে বসবে সেই মহা-উৎসব। লাখো দর্শকের চোখ থাকবে অনুষ্ঠানের দিকে, আর তাদের জন্য থাকছে তারকার ভিড়।

    শোটি সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক এবং এমি-জয়ী টেলিভিশন তারকা হাইডি ক্লুম ও জনপ্রিয় কৌতুক অভিনেতা কেভিন হার্ট। তাদের সঙ্গে থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ, যিনি মঞ্চে যোগ করবেন বাড়তি প্রাণ।

    হাইডি ক্লুমের জন্য এটি যেন স্মৃতিতে ভরা প্রত্যাবর্তন। ২০০৬ সালের বিশ্বকাপ ড্র-তেও ছিলেন তিনি। দুই দশক পর আবার একই ধরনের অনুষ্ঠানে যুক্ত হতে পেরে ক্লুম বলেন, “আবারও ফাইনাল ড্র সঞ্চালনা করতে পারছি—এটা আমার জন্য দারুণ এক অনুভূতি। ২০ বছর আগে নিজের দেশে একই ইভেন্টে ছিলাম। বিশ্বকাপের মতো ইভেন্ট মানুষকে যতটা একত্রিত করতে পারে, অন্য কিছু পারে না। তিন স্বাগতিক দেশসহ ৪৮ দলের সেই বিশাল মুহূর্তের অংশ হতে পারা সত্যিই গর্বের।”

    শুধু তারকার উপস্থিতিই নয়, দর্শকদের জন্য থাকবে লাইভ সংগীতও। ধ্রুপদী সংগীতশিল্পী মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি মঞ্চে তুলবেন তার কণ্ঠের জাদু। তার সঙ্গে গানে যোগ দেবেন বিশ্বখ্যাত ইংরেজ গায়ক রবি উইলিয়ামস ও আমেরিকান গায়িকা নিকোল শেরজিঙ্গার।

    ড্রয়ের পর পরিবেশন করা হবে কিংবদন্তি পপ ব্যান্ড ভিলেজ পিপলের জনপ্রিয় গান “Y.M.C.A.”—যা নিঃসন্দেহে দর্শকদের আরও উজ্জীবিত করবে।

    ড্র অনুষ্ঠানে কোন তারকারা থাকছেন তা নিশ্চিত হলেও দল বাছাইয়ের দায়িত্বে কারা থাকবেন তা পরে জানাবে ফিফা। পুরো অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফার ওয়েবসাইট ও বিশ্বকাপের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    খেলা

    অক্টোবরে কলকাতায় খেলতে পারে ব্রাজিল

    জুলাই 25, 2026
    মতামত

    বিশ্বকাপ ২০২৬: প্রকৃত বিজয়ী ছিল ফিলিস্তিন!

    জুলাই 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    এস আলম গ্রুপের ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

    অর্থনীতি আগস্ট 1, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.