গতকাল মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত একটি বিশেষ অনুষ্ঠানে এক বছরের সেরা ফুটবলার ও পারফর্মারদের সংবর্ধনা দেওয়া হয়। পুরস্কারের সবচেয়ে বড় খেতাব বর্ষসেরা পুরুষ ফুটবলার হিসেবে উঠেছে ফ্রান্সের উসমান দেম্বেলে-এর হাতে। আর বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন স্পেনের মিডফিল্ডার আইতানা বোনমাতি, যিনি প্রথম নারী ফুটবলার হিসেবে টানা তৃতীয়বার এই খেতাব জিতলেন।
দেম্বেলের এই স্বীকৃতি এসেছে ব্যালন ডি’অরের পর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের মাধ্যমে।
অনুষ্ঠানে আরও ১০টি বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু পুরস্কারের তালিকা নিম্নরূপ:
নারী ফুটবল:
-
বর্ষসেরা নারী ফুটবলার: আইতানা বোনমাতি
-
বর্ষসেরা নারী গোলকিপার: হান্না হ্যাম্পটন
-
বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিয়েগমান
-
মার্তা অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, নারী): লিজবেথ ওভাল

পুরুষ ফুটবল:
-
বর্ষসেরা পুরুষ ফুটবলার: উসমান দেম্বেলে
-
বর্ষসেরা পুরুষ গোলকিপার: জিয়ানলুইজি দোনারুমা
-
বর্ষসেরা পুরুষ কোচ: লুইস এনরিকে
-
পুসকাস অ্যাওয়ার্ড (বর্ষসেরা গোল, পুরুষ): সান্তিয়াগো মন্তিয়েল
ফ্যান ও ফেয়ার প্লে অ্যাওয়ার্ড:
-
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: জাখো এসসির ভক্তরা
-
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: ড. হারলাস নিউকিং, এসএসভি জান রেগেনসবার্গ
বর্ষসেরা দল (পুরুষ):
-
গোলরক্ষক: জিয়ানলুইজি দোনারুমা
-
ডিফেন্ডার: আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, ভার্জিল ফন ডাইক, নুনো মেন্ডেস
-
মিডফিল্ডার: কোল পালমার, ভিতিনহা, পেদ্রি, জুড বেলিংহাম
-
ফরোয়ার্ড: উসমান দেম্বেলে, লামিনে ইয়ামাল
বর্ষসেরা দল (নারী):
-
গোলকিপার: হান্না হ্যাম্পটন
-
ডিফেন্ডার: ওনা বাতলে, আইরিন পারেদেস, লিয়া উইলিয়ামসন, লুসি ব্রোঞ্জ
-
মিডফিল্ডার: ক্লাউদিয়া পিনা, পাত্রি গুইজারো, আইতানা বোনমাতি
-
ফরোয়ার্ড: অ্যালেক্সিয়া পুতেলাস, আলেসিয়া রুসো, মারিওনা কালদেনতি

