Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মার্চ 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » পিএসএলের কারণে দুই ভাগে বাংলাদেশ সফর করবে পাকিস্তান
    খেলা

    পিএসএলের কারণে দুই ভাগে বাংলাদেশ সফর করবে পাকিস্তান

    হাসিব উজ জামানডিসেম্বর 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আগামী বছরের মার্চ–এপ্রিলে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান ক্রিকেট দলের। আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী, এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি রয়েছে—যার মধ্যে টেস্টগুলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

    তবে বাস্তবতা বলছে, এই সফর আর একটানা হচ্ছে না। কারণ একই সময় পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবে পিএসএলের সূচি ঘোষণা করেছেন। সূচি অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হবে ২৬ মার্চ এবং শেষ হবে ৩ মে।

    এই সময়সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বাংলাদেশ সফরকে দুই ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছে পাকিস্তান।

    পাকিস্তানের এই প্রস্তাবকে ইতিবাচকভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিএসএলের আগে ও পরে ভাগ করে সিরিজ আয়োজনের বিষয়টি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।

    তিনি জানান, পিএসএলের সময়সূচির কারণে সিরিজের সময় পরিবর্তন করতেই হচ্ছে। তাই টুর্নামেন্টের আগে কিছু ম্যাচ এবং পিএসএল শেষে বাকি ম্যাচগুলো আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।

    বিসিবির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে—সিরিজ ভাগ হলেও ম্যাচের সংখ্যা অপরিবর্তিত থাকবে। তবে কোন ফরম্যাটের ম্যাচ আগে হবে, সেটি এখনো চূড়ান্ত হয়নি। ওয়ানডে নাকি টি-টোয়েন্টি সিরিজ প্রথমে হবে, তা নির্ভর করবে দুই দলের প্রস্তুতি ও পরিকল্পনার ওপর।

    এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো সূচি প্রকাশ করেনি বিসিবি কিংবা পিসিবি।

    সব মিলিয়ে, পিএসএলের কারণে সময়সূচিতে পরিবর্তন এলেও বাংলাদেশ–পাকিস্তান সিরিজ মাঠে গড়ানোর পথে বড় কোনো বাধা নেই। কেবল অপেক্ষা এখন চূড়ান্ত সূচির।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    লিটনের সঙ্গে চুক্তি নবায়ন করল ভারতীয় কোম্পানি

    মার্চ 11, 2026
    খেলা

    ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড দেখিয়ে নতুন বিশ্বরেকর্ড

    মার্চ 10, 2026
    খেলা

    টানা দুই বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস ভারতের

    মার্চ 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.