Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, আগস্ট 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নিরাপত্তা নিয়ে বিসিবির চিঠির উত্তর দিল আইসিসি
    খেলা

    নিরাপত্তা নিয়ে বিসিবির চিঠির উত্তর দিল আইসিসি

    সিভি ডেস্কজানুয়ারি 7, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দেশের ক্রীড়াঙ্গনে তীব্র উত্তেজনা চলছে। বিশ্বমানের একজন ক্রিকেটারের সঙ্গে ভারতের এমন আচরণে ক্ষুব্ধ বাংলাদেশের ক্রিকেটপ্রেমী সমাজ। বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। প্রতিবাদ জানিয়ে তারা স্পষ্ট অবস্থান নিয়েছে—নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকলে ভারতে কোনো বিশ্বকাপ ম্যাচ খেলতে যাবে না বাংলাদেশ।

    এই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি বিবেচনায় আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে ই-মেইল পাঠায় বিসিবি। তবে দুই থেকে তিন দিন পার হলেও সেই মেইলের কোনো জবাব আসেনি। অবশেষে আজ জানা গেছে, আইসিসির পক্ষ থেকে বিসিবিকে লিখিতভাবে উত্তর দেওয়া হয়েছে। বিসিবির একজন বোর্ড পরিচালক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিসিবি সূত্রে জানা যায়, ফিরতি মেইলে আইসিসি বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে। কী ধরনের ঝুঁকি বা শঙ্কা রয়েছে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজই আইসিসির মেইলের জবাব পাঠাবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

    এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজ ভিন্ন তথ্য সামনে এনেছে। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশের অনুরোধে কার্যত সাড়া দেয়নি আইসিসি। ক্রিকবাজ জানায়, আইসিসির বক্তব্য অনুযায়ী বাংলাদেশের দলের নিরাপত্তা নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট বা বিশ্বাসযোগ্য হুমকির তথ্য তাদের কাছে নেই।

    উল্লেখ্য, গত ৪ জানুয়ারি জরুরি বোর্ড সভার পর বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে অনুরোধ করে যে, খেলোয়াড়, টিম অফিসিয়াল এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সব ম্যাচ যেন ভারতের বাইরে আয়োজন করা হয়। একই সঙ্গে এই ইস্যুর জেরে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও নিষিদ্ধ করা হয়।

    সব মিলিয়ে মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক এখন স্পষ্টভাবেই উত্তপ্ত সময় পার করছে। সামনে এই উত্তেজনা কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে ক্রিকেটবিশ্ব।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    খেলা

    অক্টোবরে কলকাতায় খেলতে পারে ব্রাজিল

    জুলাই 25, 2026
    মতামত

    বিশ্বকাপ ২০২৬: প্রকৃত বিজয়ী ছিল ফিলিস্তিন!

    জুলাই 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    অর্ধবার্ষিকে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পূবালী ব্যাংকের

    ব্যাংক আগস্ট 1, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.