Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৬ বিশ্বকাপ বয়কট নিয়ে কেন ভাবছেন ডিএফবি?
    খেলা

    ২০২৬ বিশ্বকাপ বয়কট নিয়ে কেন ভাবছেন ডিএফবি?

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 24, 2026জানুয়ারি 24, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হোয়াইট হাউসের ওভাল অফিসে বিশ্বকাপ ট্রফি হাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) একজন নির্বাহী কমিটি সদস্য বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ডের কারণে ২০২৬ সালের বিশ্বকাপ বয়কট বিষয়ে গুরুত্বসহকারে আলোচনা করা দরকার। সূত্র: হামবুর্গার মর্গেনপোস্ট

    দাবিটি তুলেছেন ওকে গটলিশ, যিনি বুন্দেসলিগার ক্লাব সেন্ট পাউলির সভাপতি এবং ডিএফবির ১০ জন সহসভাপতির একজন। হামবুর্গার মর্গেনপোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ২০২৬ বিশ্বকাপ বয়কটের বিষয়টি ‘গুরুত্বসহকারে বিবেচনা ও আলোচনা’ করার সময় এসেছে।

    ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব ইউরোপে বিভেদ সৃষ্টি করেছে। গ্রিনল্যান্ড ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল। ট্রাম্পের হুমকির কারণে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অনেক মিত্রদেশ সতর্ক হয়েছে। গটলিশের মতে, বর্তমান হুমকি পরিস্থিতি আশির দশকের অলিম্পিক বয়কটের সময়ের তুলনায় আরও গুরুতর।

    ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। বিশ্বকাপের টিকিটের দামও ইতোমধ্যেই চড়া হওয়ায় সমালোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে কিছু দেশের সমর্থকরাও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না।

    ডিএফবি সহসভাপতি ওকে গটলিশ। ছবি: এএফপি

    গটলিশ বলেন, “মূল্যবোধ রক্ষা করতে হবে। কিন্তু ডিএফবি সভাপতি বার্নড নয়েনডর্ফ এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সম্ভবত বিশ্বকাপ বয়কট নিয়ে প্রতিরোধ করবেন।” ২০২২ সালের কাতার বিশ্বকাপের উদাহরণ তিনি টেনেছেন, যেখানে জার্মানি প্রথমেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে।

    তিনি প্রশ্ন তুলেছেন, “সংগঠন এবং সমাজ হিসেবে আমরা কীভাবে সীমা ঠিক করি এবং মূল্যবোধ রক্ষা করি, তা আমরা ভুলে যাচ্ছি। কেউ হুমকি দিলে কি সীমা লঙ্ঘন হয়? কেউ আক্রমণ করলে? মারা গেলে?” গটলিশ ট্রাম্পকে জিজ্ঞাসা করেছেন, কখন তিনি এই সীমা অতিক্রম করেছেন।

    তিনি আরো বলেন, “বিভিন্ন দেশ যদি বিশ্বকাপ বয়কট করে, সেন্ট পাউলির খেলোয়াড়রা ক্ষতিগ্রস্ত হবেন না। একজন পেশাদার খেলোয়াড়ের জীবন কখনো অসংখ্য মানুষের জীবন থেকে বেশি মূল্যবান নয়, যারা আয়োজকের কারণে সরাসরি বা পরোক্ষভাবে হুমকির মুখে পড়ছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বেলজিয়াম ও ইইউতে ভারতের রাষ্ট্রদূত হলেন প্রণয় ভার্মা

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    একদিনেই ধনীদের সম্পদে যোগ হলো ২৬৫ বিলিয়ন ডলার!

    এপ্রিল 10, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করল ইরান

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.