Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গৃহস্থালির জিনিসেই বাড়ছে ক্যানসারের আশঙ্কা
    স্বাস্থ্য

    গৃহস্থালির জিনিসেই বাড়ছে ক্যানসারের আশঙ্কা

    এফ. আর. ইমরাননভেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    প্লাস্টিক কনটেইনার, ক্যানজাত খাবার ইত্যাদি জিনিস ক্যানসারের ঝুঁকি বাড়ায়। ছবি: পেক্সেলস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আমাদের ঘরে থাকা কিছু সাধারণ ব্যবহার্য জিনিস দীর্ঘ মেয়াদে ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে বলে মত দিয়েছেন স্বাস্থ্যবিশেষজ্ঞরা। জেনে নেওয়া যাক কয়েকটি ‘নীরব ঘাতক’ সম্পর্কে।

    আমরা এখন স্বাস্থ্যসচেতন। খাবারে চিনি কমাই, ফাস্ট ফুড এড়িয়ে চলি, এমনকি ডিটক্স পানীয়ও খাই নিয়মিত। কিন্তু কখনো কি ভেবে দেখেছি, যে পাত্রে আমরা খাবার রাখছি বা যে মোমবাতি জ্বালিয়ে পরিবেশ সুন্দর করছি, সেসবই হয়তো আমাদের শরীরে নীরবে বিষ ঢালছে?

    ১. প্লাস্টিক কনটেইনার-

    খাবার সংরক্ষণে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি প্লাস্টিকের পাত্র। কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে বিপিএ ও ফ্যালেটসের মতো রাসায়নিক, যা হরমোনের ভারসাম্য নষ্ট করে এবং স্তন ও প্রজননতন্ত্রের ক্যানসারের ঝুঁকি বাড়ায়। বিশেষত গরম খাবার বা তরল এতে রাখলে ঝুঁকি আরও বেড়ে যায়।

    ২. ননস্টিক কুকওয়্যার-

    ননস্টিক পাত্রের পৃষ্ঠে ব্যবহৃত টেফলন উচ্চ তাপে পিএফওএ নামের বিষাক্ত গ্যাস নির্গত করে, যা লিভার, ফুসফুস ও থাইরয়েডের জন্য ক্ষতিকর এবং ক্যানসারের সঙ্গে সম্পর্কিত বলে অনেক গবেষণায় পাওয়া গেছে।

    অ্যালুমিনিয়াম ফয়েল। ছবি: পেক্সেলস

    ৩. অ্যালুমিনিয়াম ফয়েল-

    ফয়েল দিয়ে গরম বা লবণযুক্ত খাবার মুড়ে রাখলে অ্যালুমিনিয়ামের কণিকা খাবারের সঙ্গে মিশে শরীরে প্রবেশ করতে পারে। এটি স্নায়ু ও কোষের ক্ষতি ঘটিয়ে ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

    ৪. পরিশোধিত তেল-

    ক্যানোলা, ভুট্টা ও সূর্যমুখী তেল দেখতে হালকা হলেও এতে ট্রান্সফ্যাট তৈরি হয় উচ্চ তাপমাত্রায়। এটি কোষের ডিএনএর ক্ষতি করে, যা ক্যানসারের অন্যতম কারণ।

    ৫. প্লাস্টিকের পানির বোতল-

    অনেকেই প্লাস্টিকের বোতল ব্যবহার করেন
    অনেকেই প্লাস্টিকের বোতল ব্যবহার করেন। ছবি: পেক্সেলস

    রোদে বা গরম স্থানে রেখে দিলে প্লাস্টিক বোতল থেকে বিপিএ ও মাইক্রোপ্লাস্টিক পানিতে মিশে যায়। ফলে এই পানি খেলে শরীরে হরমোনজনিত সমস্যা ও টিউমারের ঝুঁকি দেখা দিতে পারে।

    ৬. ক্যানজাত খাবার-

    ক্যানের ভেতরের ধাতব প্রলেপে থাকে বিপিএ, যা খাবারে মিশে যায়। দীর্ঘদিন এসব খাবার খেলে লিভার ও প্রজনন কোষের ক্ষতি হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, যদি ক্যানজাত খাবার খানও, তাহলে লেবেলে ‘বিপিএ ফ্রি’ লেখা পণ্য বেছে নিন।

    ৭. সুগন্ধি মোমবাতি-

    আমরা অনেকেই ঘরে শিথিল পরিবেশ তৈরি করতে সুগন্ধি মোমবাতি ব্যবহার করি। কিন্তু এসব মোমবাতিতে থাকা প্যারাফিন পুড়লে বেনজিন ও টলুইন গ্যাস তৈরি হয়, যা ক্যানসারজনিত রাসায়নিক হিসেবে পরিচিত।

    নিয়মিত ও দীর্ঘ সময় সুগন্ধী মোমবাতি জ্বালিয়ে রাখলে স্বাস্থ্যের জন্য হুমকি বয়ে আনতে পারে
    নিয়মিত ও দীর্ঘ সময় সুগন্ধী মোমবাতি জ্বালিয়ে রাখলে স্বাস্থ্যের জন্য হুমকি বয়ে আনতে পারে। ছবি: পেক্সেলস

    ৮. প্লাস্টিকের কাটিং বা চপিং বোর্ড-

    দীর্ঘদিন ব্যবহারে কাটিং বা চপিং বোর্ডে সূক্ষ্ম দাগ হয়, সেখান থেকে ক্ষুদ্র প্লাস্টিক কণিকা খাবারের সঙ্গে মিশে যায়। এই মাইক্রোপ্লাস্টিক শরীরে জমে কোষের গঠন নষ্ট করতে পারে।

    ৯. আলট্রা প্রক্রিয়াজাত ফুড-

    চিপস, ইনস্ট্যান্ট নুডলস, প্যাকেটজাত স্ন্যাকস বা প্রক্রিয়াজাত মাংসে থাকে প্রচুর প্রিজারভেটিভ, কৃত্রিম রং ও ট্রান্সফ্যাট। এসব শরীরে দীর্ঘমেয়াদি প্রদাহ তৈরি করে, যা ক্যানসারের ভিত্তি তৈরি করে দেয়।

     প্রক্রিয়াজাত মাংসে থাকে প্রচুর প্রিজারভেটিভ, কৃত্রিম রং ও ট্রান্সফ্যাট
    প্রক্রিয়াজাত মাংসে থাকে প্রচুর প্রিজারভেটিভ, কৃত্রিম রং ও ট্রান্সফ্যাট। ছবি: পেক্সেলস ডটকম

    শেষ কথা-

    আমরা হয়তো এক দিনে সব বদলাতে পারব না, কিন্তু সচেতন হতে পারি আজ থেকেই। প্লাস্টিকের বদলে কাচ বা স্টিল ব্যবহার করুন, ননস্টিকের বদলে কাস্ট আয়রন বা সিরামিক পাত্র বেছে নিন এবং প্রাকৃতিক তেল ও তাজা খাবার খান।

    • ডা. সাইফ হোসেন খান, মেডিসিন কনসালট্যান্ট, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ধানমন্ডি, ঢাকা। সূত্র: প্রথম আলো
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    পিতৃত্ব কীভাবে বদলে দেয় পুরুষের মস্তিষ্ক?

    জুন 21, 2026
    স্বাস্থ্য

    বরিশালে বিদ্যুৎ বিভ্রাটে রোগীদের দুর্ভোগ

    জুন 20, 2026
    বাংলাদেশ

    অ্যান্টিবায়োটিক হারাচ্ছে শক্তি, সামনে ভয়াবহ ভবিষ্যৎ

    জুন 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.