দেশের ১৩টি বীমা কোম্পানি এবার ইডরা ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছে। বীমা খাতে সুশাসন, কার্যকারিতা ও জনসাধারণের আস্থা বৃদ্ধি নিশ্চিত করা প্রতিষ্ঠানগুলোকে এ পুরস্কার দেওয়া হবে।
গত রোববার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বীমা খাতে ইতিবাচক ইমেজ গড়ে তোলা ও ভালো কোম্পানির কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে। লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সার্বিক সুশাসন পর্যালোচনা করে বিভিন্ন সূচকে অসাধারণ পারফরম্যান্স দেখানো প্রতিষ্ঠানগুলোকে প্রথম থেকে পঞ্চম স্থান অনুযায়ী নির্বাচন করা হয়েছে।
নন-লাইফ (সাধারণ বীমা) ক্যাটেগরি:
- প্রথম: প্রগতি ইন্স্যুরেন্স
- দ্বিতীয়: সাধারণ বীমা করপোরেশন
- তৃতীয়: রিলায়েন্স ইন্স্যুরেন্স
- চতুর্থ: গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স
- যৌথভাবে পঞ্চম: ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, সেনা ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি
লাইফ (জীবন বীমা) ক্যাটেগরি:
- প্রথম: মেটলাইফ
- দ্বিতীয়: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- তৃতীয়: ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
- চতুর্থ: জীবন বীমা করপোরেশন
- যৌথভাবে পঞ্চম: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স
এই পুরস্কার বীমা খাতে স্বচ্ছতা, সুশাসন ও উৎকৃষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করবে।

