গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আর্থিক সক্ষমতা ও গ্রাহক প্রতিশ্রুতি রক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গত বছর প্রতিষ্ঠানটি মোট ২ লাখ ২৫ হাজার ২৫৪টি বিমা দাবি নিষ্পত্তি করেছে। এর বিপরীতে পরিশোধিত অর্থের মোট পরিমাণ দাঁড়ায় ৫৪৩ কোটি ২৮ লাখ টাকা।
নিষ্পত্তিকৃত দাবির মধ্যে ১ লাখ ১৩ হাজার ১৯৯টি মৃত্যু দাবির জন্য ২৯৩ কোটি ২৬ লাখ টাকা প্রদান করা হয়েছে। এটি শোকাহত পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে ভূমিকা রেখেছে। এছাড়া ১ লাখ ৫ হাজার ৫২৪টি স্বাস্থ্য ও চিকিৎসা দাবির জন্য ২১৭ কোটি ৬৯ লাখ টাকা এবং পলিসি মেয়াদপূর্তি ও অন্যান্য দাবিতে ৩২ কোটি ৩৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দাবি নিষ্পত্তির সংখ্যা ও পরিমাণ দু’টিতেই প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। ২০২৪ সালে গার্ডিয়ান ১ লাখ ৫০ হাজারের বেশি দাবি নিষ্পত্তি করে ৪৩৯ কোটি টাকা পরিশোধ করেছিল। গত বছর দাবি নিষ্পত্তির সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ লাখ ২৫ হাজার ২৫৪টিতে, আর মোট পরিশোধিত অর্থ পৌঁছে ৫৪৩ কোটি ২৮ লাখ টাকায়।
বার্ষিক এই ধারাবাহিক প্রবৃদ্ধি গার্ডিয়ানের কার্যকর পরিচালন দক্ষতার পরিচায়ক। প্রতিষ্ঠানটি দেশের অন্যতম নির্ভরযোগ্য ও আর্থিকভাবে স্থিতিশীল লাইফ ইন্স্যুরেন্স সংস্থা হিসেবে তার অবস্থান আরও সুদৃঢ় করেছে।

