Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 16, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল
    আন্তর্জাতিক

    আল-আকসা খোলা নিয়ে সিদ্ধান্ত জানাল ইসরায়েল

    এফ. আর. ইমরানমার্চ 16, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ফলে মসজিদটিতে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না।

    সোমবার (১৬ মার্চ) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই।

    মিডল ইস্ট আই জানায়, ইসরায়েলি কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই সিদ্ধান্তের কথা আল-আকসা রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইসলামিক ওয়াকফকে জানিয়ে দিয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অজুহাতে এই নজিরবিহীন কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

    গত কয়েক সপ্তাহ ধরে আল-আকসা মসজিদের প্রবেশাধিকার চরমভাবে সীমিত করা হয়েছে। প্রতিটি শিফটে মাত্র ২৫ জন ওয়াকফ কর্মীকে ভেতরে থাকার অনুমতি দেওয়া হচ্ছে। এমনকি পাণ্ডুলিপি বিভাগের একজন বাড়তি কর্মী নিয়োগের অনুরোধও প্রত্যাখ্যান করেছে ইসরায়েলি পুলিশ।

    উল্টো হুমকি দেওয়া হয়েছে যে, যদি কোনো অতিরিক্ত মুসলিম কর্মী ভেতরে প্রবেশ করে, তবে ইহুদি বসতি স্থাপনকারীদের সেখানে নিয়মিত অনুপ্রবেশের অনুমতি দেওয়া হবে।

    ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর এই প্রথম কোনো রমজানে ফিলিস্তিনিরা আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করতে পারছেন না। পবিত্র শবে কদর বা লাইলাতুল কদরের রাতেও শত শত পুলিশ মোতায়েন করে মুসল্লিদের মসজিদে যেতে বাধা দেওয়া হয়েছে।

    ফলে বাধ্য হয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ পুরোনো শহরের রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, যা ছিল অত্যন্ত হৃদয়বিদারক দৃশ্য।

    পুরোনো শহরের পরিস্থিতি এখন থমথমে। আল-আকসা এবং এর আশপাশের প্রাণবন্ত বাজারগুলো এখন জনশূন্য। ইসরায়েলি কর্তৃপক্ষ শুধুমাত্র পুরোনো শহরের অধিবাসীদের চলাচলের অনুমতি দিচ্ছে, যার ফলে পুরো এলাকাটি একটি অবরুদ্ধ দুর্গে পরিণত হয়েছে। অথচ এই দেয়ালের মাত্র কয়েক মিটার বাইরেই স্বাভাবিক জীবনযাত্রা চলছে, যা ইসরায়েলি বৈষম্যমূলক নীতিরই বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা।

    ইসলামিক ওয়াকফ কাউন্সিলের সদস্য ড. মুস্তাফা আবু সোয়াই বলেন, ‘পুরোনো শহরকে এভাবে অবরুদ্ধ করে রাখা আগে কখনো দেখা যায়নি। যদি নিরাপত্তার অভাবই কারণ হতো, তবে মুসল্লিদের আল-আকসার নিচের বিশাল হলগুলোতে আশ্রয় নেওয়ার সুযোগ দেওয়া যেত, যেখানে হাজার হাজার মানুষ থাকতে পারে। কিন্তু মূল উদ্দেশ্য যে ইবাদতে বাধা দেওয়া, তা এখন স্পষ্ট।’

    ওয়াকফ কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইসরায়েল এই ‘সাময়িক’ নিষেধাজ্ঞাকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করছে। অভিযোগ উঠেছে, মসজিদের ভেতর এবং ডোম অফ দ্য রকের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী নজরদারি ক্যামেরা স্থাপন করেছে। এর মাধ্যমে মুসলমানদের পবিত্রতম এই স্থানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি কায়েম করতে চাইছে তেল আবিব।

    ইতোমধ্যে আটটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, আল-আকসা মসজিদের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই এবং এই অযৌক্তিক নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

    আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতিকে ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতা হরণ এবং দীর্ঘদিনের ‘স্ট্যাটাস কো’ বা স্থিতাবস্থা পরিবর্তনের একটি ষড়যন্ত্র হিসেবে দেখছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    ইরানের বিরুদ্ধে এই মার্কিন-ইসরায়েল যুদ্ধ কি বন্ধ করা যাবে?

    মার্চ 16, 2026
    আন্তর্জাতিক

    ট্রাম্প চাইলেই আর ইরান যুদ্ধ শেষ করতে পারবেন না

    মার্চ 16, 2026
    আন্তর্জাতিক

    ইসরাইলে আহতের সংখ্যা বেড়ে প্রায় সাড়ে ৩ হাজার

    মার্চ 16, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.