ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরাইলে অন্তত ৩,৩৬৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে সাধারণ নাগরিক এবং সামরিক বাহিনীর সদস্যরাও রয়েছেন।
ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বেসামরিক ও সামরিক মিলিয়ে অন্তত ৩,৩৬৯ জন আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন।
মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ইরানের হামলার কারণে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪২ জন আহত হয়েছে।

