ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেও রাজধানী তেহরানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তনের চিত্র দেখা যাচ্ছে না। একের পর এক বিমান হামলা, পাল্টা হামলা এবং বৈশ্বিক উত্তেজনার মধ্যেও শহরটির বাসিন্দারা স্বাভাবিক জীবনধারা বজায় রাখার চেষ্টা করছেন। সূত্র: বিবিসি
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সাম্প্রতিক সংঘাতের তীব্রতা নিয়ে মন্তব্য করে বলেছেন, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার মতো মনে হতে পারে। তার এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ আরো বাড়িয়ে তুলেছে।
তবে বাস্তব চিত্রে ভিন্নতা দেখা যাচ্ছে তেহরানে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রকাশিত ছবিতে দেখা গেছে, শহরের বাজার, সড়ক ও জনজীবনে এখনো স্বাভাবিক ছন্দ বজায় রয়েছে। মানুষ নিয়মিত কেনাকাটা করছেন, রাস্তায় চলাচল করছেন এবং নিত্যপ্রয়োজনীয় কাজকর্ম চালিয়ে যাচ্ছেন।
সংবাদ সংস্থাগুলোর সরবরাহ করা এসব ছবিতে স্পষ্ট হয়েছে, হামলার ভয় ও অনিশ্চয়তার মধ্যেও সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে স্থিতিশীলতা ধরে রাখার চেষ্টা করছেন। যুদ্ধ পরিস্থিতি সত্ত্বেও তেহরানের এই স্বাভাবিকতা ইরানের সামাজিক মানসিক দৃঢ়তারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।

