Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, মার্চ 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রিসের পথে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার
    আন্তর্জাতিক

    গ্রিসের পথে নৌকাডুবি: ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার

    এফ. আর. ইমরানমার্চ 28, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইউরোপে পৌঁছানোর ঝুঁকিপূর্ণ যাত্রায় গ্রিসের উপকূলে আবারও প্রাণহানির ঘটনা ঘটেছে। উত্তর আফ্রিকা থেকে রওনা দেওয়া একটি রাবার বোটে থাকা অন্তত ২২ জন অভিবাসনপ্রত্যাশী খাবার ও পানির অভাবে মারা গেছেন। একই ঘটনায় ২১ বাংলাদেশিসহ মোট ২৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    গ্রিস কোস্টগার্ড জানায়, ক্রিট দ্বীপের কাছাকাছি সমুদ্রে অভিযান চালিয়ে একটি জাহাজ থেকে উদ্ধারকাজ পরিচালনা করা হয়। ইয়েরাপেত্রা শহর থেকে প্রায় ৫৩ নটিকাল মাইল দক্ষিণে এই উদ্ধার অভিযান চলে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। তাদের মধ্যে ২১ জন বাংলাদেশি, চারজন সুদানি এবং একজন চাদের নাগরিক।

    উদ্ধার হওয়া কয়েকজন জানান, নৌযাত্রার সময় দালালদের নির্দেশে মৃতদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়। দীর্ঘ সময় খাবার ও পানির অভাবে অনেকেই অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত প্রাণ হারান। কোস্টগার্ডের তথ্যমতে, নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার পূর্বাঞ্চলের তুবারুক শহর থেকে গ্রিসের উদ্দেশে যাত্রা শুরু করে। যাত্রাপথে নৌকাটি দিক হারিয়ে ফেলে এবং টানা ছয় দিন সাগরে ভাসতে থাকে। এই সময় কোনো খাদ্য বা বিশুদ্ধ পানির ব্যবস্থা ছিল না।

    এদিকে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাউথ সুদানের দুই তরুণকে আটক করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বয়স ১৯ ও ২২ বছর। মানবপাচার এবং অবৈধভাবে প্রবেশে সহায়তার পাশাপাশি মৃত্যুর ঘটনার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। বিশ্লেষকদের মতে, ইউরোপে পৌঁছাতে বিপজ্জনক সমুদ্রপথ বেছে নেওয়ার প্রবণতা এখনো কমেনি। নিরাপদ অভিবাসনের সুযোগ সীমিত থাকায় অনেকেই জীবনঝুঁকি নিয়ে এ ধরনের যাত্রায় নামছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    সুয়েজ ছিল ব্রিটিশ সাম্রাজ্যের মৃত্যুঘণ্টা, হরমুজ কি যুক্তরাষ্ট্রের জন্যও একই ইঙ্গিত?

    মার্চ 28, 2026
    আন্তর্জাতিক

    মুসলিম ও ইসলামকে আক্রমণ করে মন্তব্য, সমালোচনার মুখে জন ক্লিস

    মার্চ 28, 2026
    আন্তর্জাতিক

    ইরান যুদ্ধ শুরুর পর ইসরায়েলের ওপর প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা

    মার্চ 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.