Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
    আন্তর্জাতিক

    ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

    হাসিব উজ জামানUpdated:মার্চ 29, 2026মার্চ 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য স্থল হামলার জন্য কয়েক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে বলে একটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। এতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইতোমধ্যে কয়েক হাজার সেনা জড়ো করা হয়েছে। এই সেনাদের দিয়ে কয়েক সপ্তাহ ধরে অভিযান চালানোর পরিকল্পনা থাকতে পারে। তবে এটি প্রচলিত বড় ধরনের যুদ্ধের মতো হবে না।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে যুদ্ধের নতুন ধাপ শুরু হতে পারে, যা আগের তুলনায় আরও বেশি ঝুঁকিপূর্ণ হবে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই অভিযানে বিশেষ প্রশিক্ষিত বাহিনী ও কামান ইউনিট ছোট আকারে হানা দেবে, সরাসরি বড় আক্রমণ নয়।

    তারা আরও সতর্ক করে বলেছেন, এ ধরনের অভিযানে সেনাদের ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র ও গুলির মুখে পড়ার ঝুঁকি থাকবে।

    এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, প্রতিরক্ষা সংস্থার কাজই হলো সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা। তবে পরিকল্পনা করা মানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমন নয়।

    সম্ভাব্য লক্ষ্য হিসেবে হরমুজ প্রণালির কাছে খারগ দ্বীপকে বিবেচনা করা হতে পারে। এই দ্বীপ থেকেই ইরানের অধিকাংশ অপরিশোধিত তেল রপ্তানি হয়। তাই জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এই এলাকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    একজন কর্মকর্তা জানিয়েছেন, এই অভিযান কয়েক সপ্তাহ চলতে পারে, তবে অন্য একটি সূত্র বলছে, এটি কয়েক মাস পর্যন্তও দীর্ঘ হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    হরমুজে ইরান-চীন সমীকরণ, বড় ধাক্কার মুখে ভারতীয় অর্থনীতি

    এপ্রিল 6, 2026
    আন্তর্জাতিক

    ইরানের কাছে কত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে—যা বলছে ইসরাইল

    এপ্রিল 6, 2026
    আন্তর্জাতিক

    অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে কী আছে?

    এপ্রিল 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.