তেহরান-এ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবি টিভি-র কার্যালয়ে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। রোববারের এই হামলায় ভবনটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সম্প্রচারকারী সংস্থাটি। সূত্র: মিডল ইস্ট আই
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি-এর তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
চ্যানেলটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সরাসরি তাদের তেহরান কার্যালয়কে লক্ষ্য করে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং সরাসরি সম্প্রচার বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ভবনের ভেতরে ভাঙা কাচ, ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম। বাইরে ধ্বংসস্তূপে আচ্ছাদিত সড়ক এবং আশপাশের ভবনেও ক্ষতির চিহ্ন দেখা যায়।
এই হামলার ফলে যুদ্ধ পরিস্থিতিতে সংবাদমাধ্যমের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

