ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। শনিবার দেশটির একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার মধ্যরাতের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের বিভিন্ন স্থানে অন্তত পাঁচ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, জেরুজালেমসহ মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়। হামলার আশঙ্কায় মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রতিরক্ষা বাহিনীর দাবি, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো মাঝ আকাশেই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
রোববার দুপুরের পর চালানো সর্বশেষ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে টানা হামলার কারণে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে এবং যে কোনো সময় তা আরও অবনতির আশঙ্কা রয়েছে।
ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে

