Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানের তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ চান ট্রাম্প
    আন্তর্জাতিক

    ইরানের তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ চান ট্রাম্প

    হাসিব উজ জামানUpdated:মার্চ 30, 2026মার্চ 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জনপ্রিয়তা হারাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের জ্বালানি তেল এবং খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে আগ্রহী। রোববার ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

    ট্রাম্প বলেন, তিনি ইরানের তেল সম্পদের নিয়ন্ত্রণ চান এবং একই সঙ্গে খারগ দ্বীপে অবস্থিত প্রধান রপ্তানি কেন্দ্রও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার বিষয়টি বিবেচনায় রয়েছে।

    তিনি এই অবস্থানকে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তুলনা করেন। সেখানে সাম্প্রতিক সামরিক অভিযানের পর দেশটির তেল খাতের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

    সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি বলেন, ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়াই তার কাছে সবচেয়ে পছন্দের বিষয়গুলোর একটি। এ নিয়ে সমালোচনাকারীদের তিনি কঠোর ভাষায় আক্রমণ করেন।

    খারগ দ্বীপ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এটি নিয়ন্ত্রণে নিতে পারে, আবার নাও নিতে পারে—সব বিকল্পই খোলা রয়েছে। প্রয়োজন হলে সেখানে কিছুদিন অবস্থান করার কথাও উল্লেখ করেন।

    ইরানের প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র খুব সহজেই ওই দ্বীপের নিয়ন্ত্রণ নিতে পারবে।

    উল্লেখ্য, ইরান বিশ্বের অন্যতম শীর্ষ তেলসমৃদ্ধ দেশ। দেশটির বিপুল পরিমাণ তেল মজুত রয়েছে এবং এর অর্থনীতি মূলত তেল রপ্তানির ওপর নির্ভরশীল।

    পারস্য উপসাগরের কাছে অবস্থিত খারগ দ্বীপ ইরানের জ্বালানি রপ্তানির প্রধান কেন্দ্র। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল গ্যাস এই দ্বীপ থেকেই রপ্তানি করা হয়। তাই কৌশলগত ও অর্থনৈতিক—দুই দিক থেকেই এই দ্বীপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে কী আছে?

    এপ্রিল 6, 2026
    আন্তর্জাতিক

    বিশ্ব কি ১৯৭০-এর দশকের তেল সংকটের চেয়েও বড় বিপদের দিকে এগোচ্ছে?

    এপ্রিল 6, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন-ইসরাইলি হামলায় আইআরজিসি গোয়েন্দা প্রধান নিহত

    এপ্রিল 6, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.