Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মার্চ 30, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে নিহত ৫ জন
    আন্তর্জাতিক

    রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনে নিহত ৫ জন

    হাসিব উজ জামানমার্চ 30, 2026Updated:মার্চ 30, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৫ জন নিহত হয়েছেন এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। এদিকে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন, বলে জানিয়েছে রাশিয়া।

    স্থানীয় সময় রোববার (২৯ মার্চ), ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে রাশিয়া গ্লাইড বোমা হামলা চালায়। এতে বেশ কয়েকজন হতাহত হন এবং কয়েকটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়।

    কিয়েভের গভর্নর অভিযোগ করেন, মস্কো ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। ওডেসায় মাতৃসদন এবং শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়, যার ফলে সেখানে হতাহত হন কয়েকজন।

    এদিকে, পালটা জবাবে, ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করেছে। বাল্টিক সাগরের উস্ত-লুগা বন্দরে ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন লেগে যায়।

    ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানায়, এই হামলার উদ্দেশ্য রাশিয়ার জ্বালানি ও রফতানি সক্ষমতা দুর্বল করা।

    রাশিয়া দাবি করেছে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেন ড্রোন হামলা চালিয়েছে। জবাবে, রুশ সেনারা ইউক্রেনের দিকে ৪৪২টি ড্রোন এবং একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে ৩৮০টি ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে বলে কিয়েভের দাবি।

    বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধ এখন দুই পক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় পরিণত হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরান যে কারণে হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে

    মার্চ 30, 2026
    আন্তর্জাতিক

    “আমেরিকান সেনাদের আগুনে পুড়িয়ে দেব” – ইরান

    মার্চ 30, 2026
    আন্তর্জাতিক

    জরুরি বৈঠক শেষে পাকিস্তান ছেড়েছেন মুসলিম বিশ্বের নেতারা

    মার্চ 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.