Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 1, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরানোর চিন্তা ট্রাম্পের
    আন্তর্জাতিক

    ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরানোর চিন্তা ট্রাম্পের

    হাসিব উজ জামানএপ্রিল 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সদস্যপদ সরিয়ে নেওয়ার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা’ করছেন। তিনি সম্প্রতি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ইঙ্গিত দিয়েছেন।

    ট্রাম্প মন্তব্য করেছেন, ন্যাটো জোট ‘কাগুজে বাঘ’ এবং তিনি কখনোই এই জোট দ্বারা প্রভাবিত হননি। তার মতে, ন্যাটো কখনোই শক্তিশালী ছিল না এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এ বিষয়ে পুরোপুরি সচেতন। তিনি আরও বলেন, “আমি বরাবরই জানতাম যে ন্যাটো একটি কাগুজে বাঘ। পুতিনও জানেন।”

    এছাড়া, ট্রাম্প যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “তোমাদের তো নৌবাহিনী নেই, তোমরা খুব পুরোনো হয়ে গেছ। তোমাদের বিমানবাহী রণতরী ছিল, কিন্তু সেগুলো ব্যবহার করা যায়নি।” ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাজ্যের সামরিক শক্তি নিয়ে তীব্র সমালোচনা হিসেবে দেখা যাচ্ছে।

    ট্রাম্পকে যখন প্রশ্ন করা হয়েছিলো যে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বা সংঘাত শেষ হওয়ার পর তিনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কিনা, তিনি জানান, বিষয়টি ‘পুনর্বিবেচনার বাইরে’ চলে গেছে।

    ট্রাম্পের মন্তব্য যে ন্যাটোকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তিত হতে পারে, তা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভবিষ্যত সম্পর্কে অস্বস্তি তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ৫৩ বছর পর আজ চাঁদে ফিরছে মানুষ!

    এপ্রিল 1, 2026
    আন্তর্জাতিক

    ইউরোপ কি নীরবে ইরানে যুদ্ধ থামানোর পথে চাপ সৃষ্টি করছে?

    এপ্রিল 1, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ যুদ্ধের কেন্দ্রবিন্দু: ইরানের দুর্গ কেশম দ্বীপ

    এপ্রিল 1, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.