Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সিরিয়ায় আলাওয়াইট নারীদের অপহরণ, কতটা লুকানো হচ্ছে সত্য?
    আন্তর্জাতিক

    সিরিয়ায় আলাওয়াইট নারীদের অপহরণ, কতটা লুকানো হচ্ছে সত্য?

    এফ. আর. ইমরানএপ্রিল 4, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২৫ নভেম্বর ২০২৫ তারিখে লাতাকিয়ার আল-আজহারি চত্বরে আলাওয়াইটদের উপর হামলার প্রতিবাদে পুরুষরা 'আটককৃতদের মুক্তি দাও' (বামে) এবং 'হত্যা নয়' লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মিডল ইস্ট আইয়ের বিশ্লেষণ—

    একটি নতুন তদন্ত অনুযায়ী, সিরিয়ার সরকার আলাওয়াইট সম্প্রদায়ের নারীদের অপহরণ, গুম-সহিংস ও যৌন নির্যাতনের ঘটনাকে লঘু করে দেখাচ্ছে।

    ২০২৪ সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে- প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জানিয়েছে যে, তারা কেবল একজন আলাওয়াইট নারীকে অপহরণকারীর লক্ষ্যবস্তু করার একটি ঘটনাই নিশ্চিত করেছে।

    তবে, নিউইয়র্ক টাইমসের একটি নতুন তদন্তে আলাওয়াইট নারী ও মেয়েদের অন্তত ১৩টি অপহরণের ঘটনা নিশ্চিত করা হয়েছে। নিশ্চিত হওয়াদের মধ্যে পাঁচজন জানিয়েছেন যে, বন্দিদশায় থাকাকালীন তারা ধর্ষণের শিকার হয়েছিলেন এবং তাদের মধ্যে দুজন গর্ভবতী অবস্থায় বাড়ি ফিরেছেন।

    এই তদন্ত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পূর্ববর্তী প্রতিবেদনগুলোকে আরও শক্তিশালী করেছে, যারা জুলাই মাসে জানিয়েছিল যে তাদের কাছে একই ধরনের ৩৬টি অপহরণের বিশ্বাসযোগ্য খবর রয়েছে।

    এছাড়া সিরিয়ান ফেমিনিস্ট লবির প্রতিবেদনও এর অন্তর্ভুক্ত, যারা হিসাব করে জানিয়েছে যে ২০২৫ সালের শুরু থেকে ৮০ জন আলাওয়াইট নারী ও মেয়ে নিখোঁজ হয়েছেন।

    অপহৃতদের মধ্যে কয়েকজন বলেছেন, তাঁদের ওপর সাম্প্রদায়িক নির্যাতন চালানো হয়েছে এবং তাঁরা এই অপহরণকে আসাদ পরিবারের অন্তর্ভুক্ত আলাওয়াইট সম্প্রদায়ের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা হিসেবে আখ্যা দিয়েছেন।

    অন্যরা সেগুলোকে সম্পূর্ণরূপে অপরাধমূলক বলে আখ্যায়িত করেছেন।

    সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এক নারীর পরিবার জানিয়েছে, তারা অপহরণকারীদেরকে ১৭,০০০ ডলার পাঠিয়েছিল, কিন্তু তারা তাকে কখনো মুক্তি দেয়নি।

    আরেকজন ২৪ বছর বয়সী নারী জানান, তাকে তিন সপ্তাহ ধরে একটি নোংরা ঘরে আটকে রাখা হয়েছিল, যেখানে তাকে বারবার ধর্ষণ ও মারধর করা হয় এবং তার মাথা ও ভ্রু ন্যাড়া করে দেওয়া হয়। তাকে রেজার ব্লেড দিয়েও কাটা হয়েছিল। তার বাবা-মা মুক্তিপণ দেওয়ার পর তাকে মুক্তি দেওয়া হয়।

    প্রতিশোধমূলক হামলা

    আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে নতুন সরকার ও আলাওয়াইট সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে।

    গত বছর, উপকূলীয় আলাওয়াইট অধ্যুষিত লাতাকিয়া অঞ্চলে আসাদ-অনুগত বলে সন্দেহভাজনদের দ্বারা নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র হামলা নৃশংস সাম্প্রদায়িক রক্তপাতে রূপ নেয়।

    পরবর্তী সহিংসতায় অন্তত ১,৫০০ আলাওয়াইট নিহত হন এবং রয়টার্সের এক তদন্তে এই সহিংসতার একটি বড় অংশের জন্য দামেস্কের নিরাপত্তা কর্মকর্তাদের দায়ী করা হয়।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নুর আল-দিন বাবা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, সংবাদমাধ্যমটি যাদের সঙ্গে কথা বলেছে তাদের নাম না জানালে তিনি এই তদন্ত বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না। পত্রিকাটি তাদের পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিয়ে নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানায়।

    তিনি সংবাদমাধ্যমটিকে বলেন যে, নভেম্বরে প্রকাশিত একটি সরকারি তদন্তের পক্ষে তিনি আছেন, যেটিতে ৪২টি অপহরণের অভিযোগ খতিয়ে দেখে পাওয়া গিয়েছিল যে সেগুলোর মধ্যে মাত্র একটিই ছিল “প্রকৃত”।

    সিরিয়ার ১৩ বছরের যুদ্ধ, যাতে লক্ষ লক্ষ মানুষ নিহত এবং অভ্যন্তরীণ ও বাহ্যিকভাবে বাস্তুচ্যুত হয়েছে, তার সূত্রপাত ঘটে ২০১১ সালে, যখন সরকারি বাহিনী গণতন্ত্রপন্থী কর্মীদের ওপর গুলি চালায়।

    যদিও প্রাথমিকভাবে কিছু আলাওয়াইট গণতন্ত্রপন্থী আন্দোলনকে সমর্থন করেছিল, কিন্তু সরকারি নিপীড়ন এবং বিরোধীদের মধ্যে সাম্প্রদায়িক সশস্ত্র গোষ্ঠীর ক্রমবর্ধমান বিস্তার নিয়ে ভয়ের কারণে সম্প্রদায়ের বেশিরভাগই আসাদের পক্ষে সমর্থন জানায়।

    রাষ্ট্রপতির ক্ষমতাচ্যুতি ও মস্কোতে পলায়নের পর থেকে সাম্প্রদায়িক প্রতিশোধমূলক হামলা থেকে সুরক্ষার জন্য আলাওয়াইটদের পক্ষ থেকে আহ্বান ক্রমশ বাড়ছে।

    মঙ্গলবার লন্ডন সফরকালে শারা আলাওয়াইট এবং আলেভিদের (একটি অনুরূপ, সাধারণত তুর্কি বা কুর্দি সম্প্রদায়) প্রতিবাদের সম্মুখীন হন, যারা তাকে সিরিয়ায় ‘গণহত্যা’য় সহায়তা করার জন্য অভিযুক্ত করে।

    “এমন এক সময়ে যখন সিরীয়রা বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা এবং প্রান্তিকতার শিকার হচ্ছে, তখন এই ধরনের একজন ব্যক্তিকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেওয়াটা ভুল বার্তা দেওয়ার ঝুঁকি তৈরি করে: যে জবাবদিহিতা উপেক্ষা করা যেতে পারে এবং সহিংসতার সঙ্গে জড়িতদের আন্তর্জাতিক মঞ্চে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া যেতে পারে” বলেছেন যুক্তরাজ্য-ভিত্তিক আলাওয়াইটদের অধিকার রক্ষাকারী সংস্থা সিরিয়ান কোস্টাল সোসাইটি (এসিসি)-এর পরিচালক মাহের হামাদৌচ।

    হামাদৌচ, যিনি পূর্বে সিরিয়ায় আসাদের শাসনের পক্ষে কথা বলেছেন, সূত্রকে বলেছেন যে এসসিএস যুক্তরাজ্য সরকারকে “চরমপন্থী কার্যকলাপ বা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কোনো ধরনের প্ল্যাটফর্ম বা বৈধতা” অস্বীকার করার আহ্বান জানাচ্ছে।

    তিনি আরো বলেন, “[শারার] কর্মকাণ্ড সিরিয়ায় সহিংসতা, সাম্প্রদায়িকতা এবং বেসামরিক জনগণের ওপর দমন-পীড়নের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত”।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কঠোর শর্তে হরমুজ প্রণালি আংশিক চালু করল ইরান

    এপ্রিল 4, 2026
    মতামত

    ফিলিস্তিন আন্দোলনকারীদের ওপর যুক্তরাজ্যের ব্যাপক দমনপীড়ন, আদালতে উত্তেজনা কেন?

    এপ্রিল 4, 2026
    আন্তর্জাতিক

    ৫৪ বছর পর মহাকাশ থেকে পৃথিবীর নতুন ছবি

    এপ্রিল 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.