Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করছে ইরান
    আন্তর্জাতিক

    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করছে ইরান

    হাসিব উজ জামানএপ্রিল 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের সামরিক বাহিনী মার্কিন ও ইসরায়েলি হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ক্ষতিগ্রস্ত ভূগর্ভস্থ মিসাইল বাঙ্কার ও সাইলো (মিসাইল মজুতের ঘাঁটি) মেরামত করে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলছে। মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের হাতে এখনও বিপুল পরিমাণ ব্যালিস্টিক মিসাইল ও ভ্রাম্যমাণ মিসাইল লঞ্চার মজুত রয়েছে, যা ইরান প্রয়োজনমতো ব্যবহার করতে পারছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমেরিকা ও ইসরায়েল যুদ্ধের প্রথম পাঁচ সপ্তাহে ইরানের ১১ হাজার লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করেছে এবং তা উল্লেখযোগ্য সাফল্য দিয়েছে। তবে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা এই দাবির সঙ্গে পুরোপুরি একমত নন। তাদের মতে, ইরানের মিসাইল সক্ষমতা পুরোপুরি ধ্বংস করার লক্ষ্য থেকে যুক্তরাষ্ট্র এখনও অনেক দূরে। তেহরান এখনো তাদের হাতে থাকা মিসাইল ও লঞ্চার দিয়ে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আঘাত হানতে সক্ষম।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাতে জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের মিসাইল ও ড্রোন হামলার হার প্রায় ৯০ শতাংশ কমে গেছে। ইরানের নৌবাহিনী কার্যত নিশ্চিহ্ন, তাদের উৎপাদন কেন্দ্রগুলোর দুই-তৃতীয়াংশ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত এবং ইরানের আকাশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে।

    তবে মার্কিন গোয়েন্দারা মনে করছেন, ইরানের হামলা কমে যাওয়ার পেছনে অন্য কারণও থাকতে পারে। ইরান তাদের অধিকাংশ মিসাইল লঞ্চার পাহাড়ের গুহা বা মাটির নিচে লুকিয়ে রেখেছে। সুযোগ পেলেই এগুলো পুনরায় ব্যবহার করা হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ইরান লঞ্চার অক্ষত রাখার মাধ্যমে দুইটি লক্ষ্য অর্জন করতে চাচ্ছে—যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখা এবং যুদ্ধশেষে মধ্যপ্রাচ্যে সামরিক শ্রেষ্ঠত্ব ধরে রাখা।

    যদিও অস্ত্রের মজুত কমেছে বা লঞ্চারের ব্যবহার সীমিত হয়েছে, তেহরান ইসরায়েলের ওপর আঘাত চালানো বন্ধ করেনি। বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে, ইরান দৈনিক গড়ে ২০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে এবং ৫০–১০০টি ‘ওয়ান-ওয়ে অ্যাটাক’ ড্রোন ব্যবহার করে। তবে কখনও কখনও একটি বা দুটি মিসাইলও ছোড়া হচ্ছে।

    ইরানের প্রকৃত মিসাইল সক্ষমতা নিয়ে এখনও বিভ্রান্তি বিরাজ করছে। কারণ তেহরান প্রচুর পরিমাণে নকল বা ছদ্মবেশী লঞ্চার ব্যবহার করছে। ফলে মার্কিন পক্ষ যেসব লঞ্চার ধ্বংসের দাবি করছে, তার মধ্যে কতগুলো আসল তা নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে। এছাড়া যুদ্ধের আগে ইরানের হাতে ঠিক কতসংখ্যক লঞ্চার ছিল, তার নিখুঁত পরিসংখ্যানও ওয়াশিংটনের কাছে নেই। ফলে ক্ষতিগ্রস্ত পাহাড়ের গুহা বা ভূগর্ভস্থ বাঙ্কারে ঠিক কত লঞ্চার রয়েছে, তা নির্ধারণ করাও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

    অনেক ক্ষেত্রে দেখা গেছে, মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত মনে হলেও আদতে অনেক বাঙ্কার, গুহা বা সাইলো পুরোপুরি ধ্বংস হয়নি। ইরান দ্রুত মাটি খুঁড়ে লঞ্চার বের করে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলছে। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, তেহরান বুলডোজার ব্যবহার করে ভূগর্ভস্থ বাঙ্কারে চাপা পড়া লঞ্চারগুলো খুঁড়ে বের করছে।

    এভাবে ইরান তার মিসাইল শক্তি বজায় রাখার পাশাপাশি প্রতিপক্ষকে বিভ্রান্ত করে রাখছে। ফলে যুদ্ধ চলাকালীন সময়ে তেহরানের প্রতিরক্ষা সক্ষমতা এবং আক্রমণক্ষমতা এখনও উল্লেখযোগ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধের প্রভাবে থমকে গেছে ত্রাণ সরবরাহ, গভীর হচ্ছে মানবিক সংকট

    এপ্রিল 5, 2026
    আন্তর্জাতিক

    যে কারণে ইরানের সামনে ব্যর্থ হচ্ছে আমেরিকা

    এপ্রিল 5, 2026
    আন্তর্জাতিক

    ইরানকে ভাঙার স্বপ্ন কি আবারও ভুল প্রমাণিত হচ্ছে?

    এপ্রিল 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.