Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ করে দেওয়ার দাবি ইরানের
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযান ব্যর্থ করে দেওয়ার দাবি ইরানের

    এফ. আর. ইমরানএপ্রিল 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মুম্বাইয়ে অবস্থিত ইরানি দূতাবাস কর্তৃক পোস্ট করা ছবি/ সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানের দক্ষিণে মার্কিন বাহিনীর এক উদ্ধার তৎপরতা নসাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। নিখোঁজ পাইলটকে উদ্ধারে মার্কিন ওই অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সামরিক পরিবহন বিমানসহ কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। সূত্র: তাসনিম নিউজ

    দেশটির খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি রোববার মার্কিন ওই অভিযান নস্যাৎ করে দেওয়ার দাবি করেছেন। তিনি বলেছেন, ইরানের সামরিক বাহিনী দক্ষিণ ইসফাহানে কয়েকটি মার্কিন বিমান ধ্বংস করেছে। এর মাধ্যমে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধারের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

    তিনি বলেন, মার্কিন বাহিনী ইরানের মধ্যাঞ্চলে অনুপ্রবেশ করে ওই পাইলটকে বের করে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সেই সময় ইরানের সশস্ত্র বাহিনী যৌথ অভিযান চালিয়ে মার্কিন অভিযানকে নস্যাৎ করে দেয়।

    মুখপাত্র বলেন, ইরানের অ্যারোস্পেস ফোর্স, পদাতিক বাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের যৌথ অভিযান সফলভাবে অনুপ্রবেশকারী মার্কিন বিমানগুলোকে বাধা দেয় এবং ধ্বংস করে।

    এই অভিযানে একাধিক শত্রু বিমান ধ্বংস করা হয়েছে জানিয়ে তিনি এই ফলাফলকে যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি ‘লজ্জাজনক পরাজয়’ হিসেবে বর্ণনা করেন। এ সময় তিনি ১৯৮০ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ব্যর্থ ‘অপারেশন ঈগল ক্ল’র সঙ্গে এই ঘটনার তুলনা করেন।

    তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই পাইলটকে উদ্ধারে ‘বিশেষ অভিযান’ পরিচালনার দাবি করে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।

    সংঘাতের ভয়াবহতার ওপর জোর দিয়ে মুখপাত্র বলেন, মহান আল্লাহর সাহায্য এবং ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি), সেনাবাহিনী, বাসিজ এবং পুলিশ বাহিনীর সময়োচিত ও সমন্বিত পদক্ষেপের কারণে শত্রুর বিফল প্রচেষ্টা শেষ পর্যন্ত নসাৎ হয়েছে।

    তিনি বলেন, ধ্বংস হওয়া সব বিমানের মধ্যে দু’টি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং একটি সি-১৩০ সামরিক পরিবহন বিমান ছিল। দক্ষিণ ইসফাহানে আঘাত হানার পর বিমানগুলো জ্বলন্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধের প্রভাবে থমকে গেছে ত্রাণ সরবরাহ, গভীর হচ্ছে মানবিক সংকট

    এপ্রিল 5, 2026
    আন্তর্জাতিক

    যে কারণে ইরানের সামনে ব্যর্থ হচ্ছে আমেরিকা

    এপ্রিল 5, 2026
    আন্তর্জাতিক

    ইরানকে ভাঙার স্বপ্ন কি আবারও ভুল প্রমাণিত হচ্ছে?

    এপ্রিল 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.