ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রামাত হোভাব এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। সূত্র: আল–জাজিরা
ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি স্থানে ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। সেখানে নিয়মিত ও রিজার্ভ বাহিনীর অনুসন্ধান ও উদ্ধারকারী দলগুলো পাঠানো হচ্ছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বিরশেবা শহরের দক্ষিণে রামাত হোভাব এলাকার একটি কারখানায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে।

