শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সূত্র: আল-জাজিরা
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বৈঠকে অংশ নিতে উভয় দেশকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী শুক্রবার এ আলোচনা হওয়ার কথা রয়েছে।
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে পারেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। অন্যদিকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকতে পারেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
ইরানের সংবাদমাধ্যম আইএসএনএ এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও বিষয়টি নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই আলোচনাকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

