মধ্যপ্রাচ্যে সংঘাত ঘিরে সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও ইরানের সঙ্গে সম্ভাব্য মুখোমুখি আলোচনা এখনো অনিশ্চিত রয়ে গেছে বলে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। সূত্র: মিডল ইস্ট আই
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্মত হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর কোনো নির্দিষ্ট পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।
তিনি বলেন, সরাসরি আলোচনার বিষয়ে আলোচনা চললেও ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়।
লেভিটের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে যুদ্ধবিরতির পর কূটনৈতিক অগ্রগতি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি এবং উভয় পক্ষের মধ্যে আলোচনার ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে।

