Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলা চালাতে মার্কিন বাহিনী প্রস্তুত: ট্রাম্প
    আন্তর্জাতিক

    আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলা চালাতে মার্কিন বাহিনী প্রস্তুত: ট্রাম্প

    এফ. আর. ইমরানএপ্রিল 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলে ইরানের ওপর আবার হামলা চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনী ‘সেরা গোলাবারুদ’ দিয়ে নিজেদের প্রস্তুত করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন মন্তব্য করেছেন বলে আল-অ্যারাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা নতুন করে শুরু করছি। আমরা জাহাজগুলোতে এ যাবৎকালের সেরা অস্ত্র ও গোলাবারুদ বোঝাই করছি।

    আমরা আগে যা দিয়ে তাদের (ইরান) ছিন্নভিন্ন করে দিয়েছিলাম, তার চেয়েও উন্নত।’

    মার্কিন আলোচক দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইসলামাবাদের উদ্দেশে ওয়াশিংটন ছাড়ার সময় ট্রাম্প নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া বক্তব্যে এই মন্তব্য করেন।

    ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আমরা জাহাজগুলোতে এ যাবৎকালের সেরা অস্ত্র বোঝাই করছি, যা দিয়ে আমরা সম্পূর্ণ ধ্বংসযজ্ঞ চালাতে পারি।

    তিনি আরো বলেন, ‘যদি কোনো চুক্তি না হয়, আমরা সেগুলো ব্যবহার করব এবং খুব কার্যকরভাবে ব্যবহার করব।’

    গত মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি স্বাক্ষরিত হওয়ার পর চূড়ান্ত শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে তার সঙ্গে যোগ দেবেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ তেহরানের প্রতিনিধিত্ব করবেন।

    এদিকে ট্রাম্প ইরানি আলোচক দলের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন লোকদের সঙ্গে কাজ করছে, ‘যারা সত্যি কথা বলে কি না, তা আমরা জানি না।’

    ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) আমাদের সামনে বলছে, সব পারমাণবিক অস্ত্র সরিয়ে ফেলছে, সব কিছু শেষ। কিন্তু পরে তারা সংবাদমাধ্যমে গিয়ে বলে, ‘না, আমরা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাই। তাই আমরা দেখব আসলে কী হয়।’

    পরে ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফরমে পোস্ট করে বলেন, ‘ইরানিরা এটা বুঝতে পারছে না যে, আন্তর্জাতিক জলপথ ব্যবহার করে বিশ্বের কাছ থেকে স্বল্পমেয়াদি চাঁদাবাজি করা ছাড়া তাদের হাতে আর কোনো তাস নেই। তিনি আরো বলেছেন, ‘আলোচনা করার জন্যই তো তারা আজ বেঁচে আছে!’

    ওই পোস্টের কয়েক মিনিট আগে তিনি বলেছিলেন, ‘ইরানিরা যুদ্ধ করার চেয়ে ভুয়া সংবাদমাধ্যম এবং জনসংযোগ সামলাতে বেশি পারদর্শী!’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কোন কোন ইস্যুতে আলোচনা, কী ফল আসতে পারে

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    গুরুতর আহত হয়ে মোজতবার চেহারা বিকৃত হয়ে গেছে: রয়টার্স

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা কখন শুরু হবে, পাকিস্তানের ভূমিকা কি?

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.