Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গুরুতর আহত হয়ে মোজতবার চেহারা বিকৃত হয়ে গেছে: রয়টার্স
    আন্তর্জাতিক

    গুরুতর আহত হয়ে মোজতবার চেহারা বিকৃত হয়ে গেছে: রয়টার্স

    এফ. আর. ইমরানএপ্রিল 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের শীর্ষ নেতা মোজতবা খামেনি। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় গুরুতর আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির চেহারা বিকৃত হয়েছে। তার পায়ের আঘাতও বেশ উদ্বেগজনক। তবে কার দুই পা না-কি এক পা জখম হয়েছে— সেটি নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: রয়টার্স

    ৫৬ বছর বয়সী মোজতবা অবশ্য আঘাত থেকে সেরে উঠছেন এবং মানসিকভাবে সজাগ-সচেতন আছেন। এমনকি এমন শারীরিক অবস্থাতেও প্রায় নিয়মিত ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে অডিও মাধ্যমে বৈঠক করছেন তিনি, সিদ্ধান্ত গ্রহণেও অংশ নিচ্ছেন। ইসলামাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ইরানি প্রতিনিধিদের আসন্ন বৈঠকের সিদ্ধান্ত থেকে শুরু করে সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত বৈঠকগুলোতে অডিও মাধ্যমে যুক্ত ছিলেন মোজতবা।

    ইসলামাবাদের  মোজতবার ঘনিষ্ঠ ৩টি সূত্রের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। খামেনির ঘনিষ্ঠ লোকজনের বরাতে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছে রয়টার্স, কিন্তু সেসব তথ্য যাচাই করার উপায় নেই। কারণ হামলা এবং তারপর ৮ই মার্চ তার বাবা ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে মোজতবার কোনো ছবি, ভিডিও বা অডিও রেকর্ডিং প্রকাশিত হয়নি। তার অবস্থান, শারীরিক অবস্থা এবং শাসন করার ক্ষমতা এখনও অনেকাংশেই একটি রহস্য হয়ে রয়েছে।

    মোজতবার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে জাতিসংঘের ইরানি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে যোাগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু একই মন্তব্য করতে রাজি হননি।

    ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি গত দু’যুগ ধরে দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলছে পশ্চিমা বিশ্বের। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

    তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

    ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনই নিহত হন আয়তুল্লাহ খামেনি, যিনি টানা ৩৭ বছর ইরানের সাবেক সর্বোচ্চ নেতা ছিলেন। ২৮ ফেব্রুয়ারির হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী, কন্যা, নাতি, এবং মোজতবা খামেনির স্ত্রীও নিহত হন, এবং মোজতবা নিজে হন গুরুতর আহত।

    এই অবস্থাতেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে একটি রুশ সামরিক বিমানে চেপে গত ১২ মার্চ মস্কো যান মোজতবা। বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানে অস্ত্রের চালান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন: মার্কিন গোয়েন্দা

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে বুশ-ওবামা-বাইডেন সাড়া না দিলেও সাড়া দেন ট্রাম্প

    এপ্রিল 11, 2026
    আন্তর্জাতিক

    কোন কোন ইস্যুতে আলোচনা, কী ফল আসতে পারে

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.