Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Thu, Dec 11, 2025
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্প প্রশাসনে কারা আসছেন সেনেটের নেতা হয়ে?
    আন্তর্জাতিক

    ট্রাম্প প্রশাসনে কারা আসছেন সেনেটের নেতা হয়ে?

    ইভান মাহমুদNovember 11, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হয়েছে কিছুদিনই হলো। এরই মধ্যে সেনেটের নতুন নেতা নির্বাচন নিয়ে তৎপরতা শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি মন্ত্রিসভাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে যেসব নিয়োগ দিবেন সেগুলো সেনেটের অনুমোদন পেতে হবে। প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডাগুলো কতটা আইনে পরিণত হবে সেটি ঠিক করার ক্ষেত্রে সেনেটের অনুমোদন গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে তিনি মন্ত্রিসভাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে যেসব নিয়োগ দিবেন সেগুলো সেনেটের অনুমোদন পেতে হবে।

    ট্রাম্প বলেছেন, বুধবার সেনেটরদের ভোটে নতুন নেতা নির্বাচিত হবেন এবং তাকে অবশ্যই তার মনোনয়নগুলো দ্রুত অনুমোদন করার আগ্রহ থাকতে হবে।

    এদিকে, প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহেই ট্রাম্পের সাথে হোয়াইট হাউজে বৈঠক করবেন। সে বৈঠকে ট্রাম্পকে ইউক্রেনকে যুদ্ধে সহায়তা থেকে পিছিয়ে না আসার জন্য মি. বাইডেন আহবান জানাবেন বলে আশা করা হচ্ছে।

    যুক্তরাষ্ট্রের সেনেটের সংখ্যাগরিষ্ঠতা এখন রিপাবলিকান পার্টির। সে কারণে বুধবার এ দল থেকেই নির্বাচিত হবেন সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। সাধারণত গোপন ভোটে এটি হলেও এবার ভোটের আগেই উঠে আসছে ফ্লোরিডার সেনেটর রিক স্কটের নাম।

    গত মঙ্গলবার তিনি আরও এক মেয়াদের জন্য পুন:নির্বাচিত হয়েছেন। এরপর থেকেই তার সহকর্মী টেক্সাসের জন করনিন এবং সাউথ ডাকোটার জন থুনের বিপরীতে তার নাম উঠে আসে। কারণ জন করনিন এবং জন থুন- দুজনের কেউই ডোনাল্ড ট্রাম্প শিবিরের আস্থাভাজন ব্যক্তি নন। ফলে দলের তৃণমূল থেকে শুরু করে মি. ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরাও এখন প্রকাশ্যে মি. স্কটের কথা বলছেন।

    আলবামার টমি টিউবারভিলসহ অন্তত পাঁচজন মি. স্কটকে সমর্থন করেছেন। রবার্ট এফ কেনেডি জুনিয়ার লিখেছেন ‘রিক স্কটকে ছাড়া ট্রাম্পের পুরো সংস্কার এজেন্ডা টলমল করবে’। এছাড়া, ট্রাম্পের ঘনিষ্ঠ ইলন মাস্ক ও মার্ক রুবিও মি. স্কটকে সমর্থন করেছেন। সেনেটের বর্তমান রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল আগেই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন।

    ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসনে কারা কাজ করবেন তাদের পর্যালোচনার কাজ শুরু হয়েছে। এর মধ্যে গত সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের হোয়াইট হাউজের চীফ অফ স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের নাম ঘোষণা করেছেন। এর বাইরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ভিবেক রামাস্বামীর নাম শোনা যাচ্ছে। প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে প্রাইমারি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। এখন দেশের শীর্ষ কূটনীতিক হিসেবে তার নাম তালিকায় আছে বলে খবর পাওয়া যাচ্ছে।

    অর্থমন্ত্রী হিসেবে শোনা যাবে বিলিওনিয়ার স্কট বেসেন্টের নাম। ট্রাম্পের পুন:নির্বাচনে তিনি মিলিয়ন ডলার ব্যয় করেছেন। এছাড়া মি. ট্রাম্পের অর্থনীতি সংক্রান্ত নীতি আলোচনার প্রস্তুতিতেও তিনি সহায়তা করেছেন। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আসতে পারেন ক্রিস্টোফার মিলার। ক্যাপিটল হিল দাঙ্গার সময় তিনি ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। এখন দেশটির সামরিক বাহিনীর দেখভাল করতে তিনি আবার দায়িত্ব পেতে পারেন। এছাড়া টম হোম্যানের নাম শোনা যাচ্ছে হোমল্যান্ড সেক্রেটারি হিসেবে। ট্রাম্পের অভিবাসন নীতির অন্যতম বড় সমর্থক তিনি। সম্ভবত তিনিই পাবেন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো এবং সীমান্ত ‘বন্ধ’ করে দেয়ার কাজ।

    যুক্তরাষ্ট্র সরকার বলতে সরকারের তিনটি শাখা – হোয়াইট হাউজ, কংগ্রেস এবং বিচার ব্যবস্থাকে বোঝায়। গত সপ্তাহের নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে জয়ী ডোনাল্ড ট্রাম্প যাবেন হোয়াইট হাউজে। এটি তাকে সরকারের নির্বাহী শাখার নিয়ন্ত্রণ দেবে।রিপাবলিকান পার্টি সেনেটে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়েছে।

    এমনকি তারা প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবেন বলে মনে করা হচ্ছে। আর এ দুটি মিলেই যুক্তরাষ্ট্র কংগ্রেস- যা সরকারের আইন প্রণয়নকারী অংশ। বিদায়ী প্রশাসনের অনেক নীতি পরিবর্তন কিংবা পাল্টাতে হতে পারে। এছাড়া জ্বালানি, অর্থনীতি, অভিবাসন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিতে হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পশ্চিমবঙ্গে ভোটের আগে উত্তপ্ত ‘ধর্মযুদ্ধ’!

    December 11, 2025
    বাংলাদেশ

    ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

    December 11, 2025
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের ট্যাংকার দখলের ঘটনাকে ‘জলদস্যুতা’ বলল ভেনেজুয়েলা

    December 11, 2025
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    সাউথইস্ট ব্যাংকে ২৫ কোটি টাকা আত্মসাত

    আইন আদালত October 7, 2025

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি August 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত April 22, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.