Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 18, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ২৩ জন নিহত
    আন্তর্জাতিক

    লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ২৩ জন নিহত

    ইভান মাহমুদনভেম্বর 13, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবাননে পার্বত্য অঞ্চলের গ্রামের দুটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। এই হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মধ্য লেবাননের দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন। এই দুটি বাড়িতে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। এর মধ্যে জউন গ্রামে ১৫ জন নিহত হয়েছেন। সেখানে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া বালচমায়ে গ্রামের কাছে আরেকটি বাড়িতে হামলায় আরও আটজন নিহত হয়েছেন।

    মাউন্ট লেবানন অঞ্চলে অবস্থিত এই দুটি গ্রামই মূলত এমন এলাকায় রয়েছে যেখানে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শক্তিশালী উপস্থিতি নেই।

    এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়ায় হিজবুল্লাহর রকেট হামলায় দুইজন নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করার একদিন পর এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটল।

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গত ২৪ ঘণ্টায় সারা দেশে যে অভিযান চালিয়েছে তাতে আরও ৪৪ জন নিহত এবং ৮৮ জন আহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে চলা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৮৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ১৪ হাজারেরও বেশি মানুষ।

    গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হয়। এরপর গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    এক ছাতার নিচে তিন সংস্থা—কী বদল আনবে ইনভেস্ট বাংলাদেশ?

    জুলাই 17, 2026
    আন্তর্জাতিক

    একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

    জুলাই 17, 2026
    আন্তর্জাতিক

    ইরানের দ্বীপ দখলের পরিকল্পনা, কতটা বাস্তব যুক্তরাষ্ট্রের জন্য?

    জুলাই 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.