Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » যুদ্ধবিরতিতে একদিনেই গাজায় ফিরলেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতিতে একদিনেই গাজায় ফিরলেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি

    এফ. আর. ইমরানজানুয়ারি 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রাণের টানে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজার জনসংযোগ দপ্তরের তথ্য অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত অন্তত তিন লাখ মানুষ গাজায় ফিরে এসেছেন। এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

    সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নেৎজারিম করিডোর দিয়ে হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় প্রবেশ করছেন। কেউ আসছেন ঘোড়ার গাড়িতে, কেউ বা গাধার গাড়িতে মালপত্র বোঝাই করে। পথে ধ্বংসস্তূপের মাঝে ‘গাজায় স্বাগতম’ লেখা একটি ব্যানার যেন তাদের আশা জাগাচ্ছে।

    গাজার জনসংযোগ দপ্তর জানায়, ইসরায়েলি আগ্রাসনের মুখে উত্তর গাজার বাসিন্দাদের বড় অংশটি এতদিন দক্ষিণ ও মধ্য গাজায় আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। ৪৭০ দিনের দীর্ঘ অপেক্ষার পর তারা নিজেদের এলাকায় ফিরে আসতে শুরু করেছে।

    উত্তর গাজার ২২ বছর বয়সী তরুণী লামিস আল ইওয়াদি এএফপিকে বলেন, ‘আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। এতদিন মনে হয়েছিল আমি মৃত, আজ যেন নতুন করে বেঁচে উঠেছি।’

    যদিও লামিসের বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তবু তার দৃঢ় মনোভাব স্পষ্ট, ‘আমরা হাল ছাড়ব না। আবার ঘর তৈরি করব, এমনকি যদি কাদা আর বালি দিয়েও করতে হয়।’

    হামাসের একজন মুখপাত্র জানিয়েছেন, ফিরে আসা এই বাস্তুচ্যুতদের সাময়িক আশ্রয়ের জন্য অন্তত ১ লাখ ৩৫ হাজার তাঁবুর প্রয়োজন। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় মাথা গোঁজার এই ব্যবস্থা করাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

    ২০২৩ সালের ৭ আগস্ট হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল গাজায় পাল্টা অভিযান শুরু করে। টানা ১৫ মাস ধরে চলা এই সংঘাতে ৪৭ হাজার ৩ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১ লাখ ১২ হাজার মানুষ। লাখ লাখ ফিলিস্তিনি নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

    যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজা উপত্যকায় ধীরে ধীরে মানুষ ফিরতে শুরু করলেও, সামনে রয়েছে ঘরবাড়ি পুনর্গঠন ও নতুন করে বাঁচার লড়াই। গাজার মাটিতে এখন কেবল ধ্বংসের চিহ্ন নয়, জেগে উঠেছে অদম্য মনোবল আর টিকে থাকার অঙ্গীকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইরানে ইতিহাসের ‘সর্বোচ্চ বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন মন্ত্রী

    মার্চ 7, 2026
    আন্তর্জাতিক

    ইসরায়েলকে ২০ হাজারের বেশি বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

    মার্চ 7, 2026
    আন্তর্জাতিক

    ইরানে আগ্রাসন ইসরাইলের ৪০ বছরের ‘মাস্টার প্ল্যান’

    মার্চ 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.