Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২৬০০০ শিক্ষকের চাকরি বাতিল ঘিরে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ
    আন্তর্জাতিক

    ২৬০০০ শিক্ষকের চাকরি বাতিল ঘিরে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ

    ইভান মাহমুদএপ্রিল 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২৬০০০ শিক্ষকের চাকরি বাতিল ঘিরে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাওয়ার পর রাজ্যজুড়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এই সিদ্ধান্তে চরম হতাশ ও ক্ষুব্ধ চাকরিচ্যুত শিক্ষকরা কান্নায় ভেঙে পড়েছেন এবং কলকাতার বিধাননগরে অবস্থিত এসএসসি দপ্তরের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

    ঘটনার সূত্রপাত ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগপ্রক্রিয়া ঘিরে। অভিযোগ উঠে, পরীক্ষায় শূন্য নম্বর পাওয়া প্রার্থীদের ওএমআর শিটে ৫০–৫২ নম্বর বসিয়ে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল। বঞ্চিত যোগ্য প্রার্থীরা তখন কলকাতা হাইকোর্টে মামলা করেন। হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করে প্রথম ধাপে দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়া ৫ হাজার ২৪৩ জনের তালিকা জমা দেয়। তবে রাজ্য সরকার সেই তালিকা আলাদা না করে পুরো ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ দিয়েছিল। এই প্রক্রিয়া নিয়ে মামলাটি গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত।

    সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি শাব্বর রশিদির নেতৃত্বে গঠিত বিশেষ ডিভিশন বেঞ্চ চাকরিতে দুর্নীতির অভিযোগে দায়ের করা ১১২টি মামলার একত্রে শুনানি শেষে রায় ঘোষণা করে। সেই রায়ে পুরো ২৫ হাজার ৭৫৩ জনের নিয়োগ বাতিল করে দেওয়া হয় এবং দুর্নীতির তদন্তভার আবারও সিবিআইয়ের ওপর ন্যস্ত করা হয়।

    সুপ্রিম কোর্টের এই রায় প্রকাশিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয়। রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারের দুর্নীতির বলি হয়েছেন সাধারণ মানুষ। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের দায় বিরোধীদের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছেন।

    বৃহস্পতিবার রায়ের পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্যসচিব মনোজ পন্থ, শিক্ষাসচিব এবং সরকারের নিযুক্ত আইনজীবীদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি বিশ্বাস করি এটা বিজেপি ও সিপিএম করিয়েছে। আমি অবাক হই—মামলাটা করেছেন কে? আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি সিপিএমের রাজ্যসভার সাংসদ। তিনি তো পৃথিবীর সবচেয়ে বড় আইনজীবী। নোবেল কেন এখনও পাননি, আমি জানি না। হয়তো সুপারিশ করব।”

    মমতার এই কটাক্ষের জবাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, “নোবেল দিলে দিক না! একটা কিছু তো পেতে পারি! মানুষ বিপদে পড়লে ঈশ্বরের নাম নেয় আর তৃণমূল আমার নাম নিচ্ছে।”

    এদিকে, বিজেপির পক্ষ থেকেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া এসেছে। রাজ্যের বিজেপি সংসদ সদস্য ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “যোগ্য ও অযোগ্যর মধ্যে পার্থক্য করতে না পারার কারণেই একসঙ্গে সবাই চাকরি হারাল। এর দায় মুখ্যমন্ত্রী মমতার। অতীতে এই ধরনের দুর্নীতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌথালা জেলে গেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়েরও একই পরিণতি হওয়া উচিত। শুধু পার্থ চট্টোপাধ্যায় একা দায়ী নন পুরো মন্ত্রিসভাই দায়ী।”

    মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “যিনি হাইকোর্টে এই মামলার রায় প্রথম দিয়েছিলেন তিনি এখন বিজেপির সংসদ সদস্য। বিচার বিভাগ ছেড়ে দিয়ে তিনি এখন রাজনীতিতে। গাঙ্গুলি না ডাঙ্গুলি—দুঃখিত আমি জানি না তাঁর আসল নামটা। পরে জেনে নেব।” এই মন্তব্যের জবাবে বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি সংক্ষেপে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “পাগলের প্রলাপ।”

    বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিও উঠেছে। বিজেপির বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী গতকাল সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবি জানান।

    রাজনীতির এই টানাপোড়েনের মধ্যে যারা চাকরি হারিয়েছেন, তাঁদের কষ্টই যেন সবচেয়ে বেশি দৃশ্যমান। অনেকেই বছরের পর বছর ধরে সেই চাকরি করে এসেছেন অনেকে আবার স্বপ্ন বুনেছিলেন নতুন জীবনের। তাঁদের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ। এই ঘটনা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেমন বড় অভিঘাত তৈরি করেছে তেমনি প্রশাসনিক ও নৈতিক দিক থেকেও এক গম্ভীর সংকেত বহন করছে।

    বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনার প্রভাব আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। ত্রিপুরায় বাম আমলে ১০ হাজার ৩২৩ জন চাকরি হারানোর ঘটনার পরের নির্বাচনে বামফ্রন্ট সরকারের পরাজয়ের দৃষ্টান্ত তুলে ধরে অনেকে বলছেন, পশ্চিমবঙ্গেও ইতিহাস হয়তো একইভাবে পুনরাবৃত্তি ঘটাতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.