Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আজিজ খানের নাম এবার বিলিয়নিয়ার তালিকা থেকে বাদ
    আন্তর্জাতিক

    আজিজ খানের নাম এবার বিলিয়নিয়ার তালিকা থেকে বাদ

    সিভি ডেস্কUpdated:এপ্রিল 6, 2025এপ্রিল 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বের শীর্ষ ধনীদের নিয়ে ২০২৫ সালের ‘ওয়ার্ল্ডস বিলিয়নিয়ারস লিস্ট’ প্রকাশ করেছে বিখ্যাত অর্থনৈতিক সাময়িকী ফোর্বস। এবারের তালিকায় আবারও শীর্ষস্থান ধরে রেখেছেন টেসলা এবং এক্স-এর মালিক ইলন মাস্ক। তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪২ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ, যার সম্পদ ২১৬ বিলিয়ন ডলার। এর পরের অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস (২১৫ বিলিয়ন), ওরাকল করপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন (১৯২ বিলিয়ন) এবং লুই ভিতোঁর মালিক বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার (১৭৮ বিলিয়ন ডলার)।

    এ তালিকায় যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে স্পষ্টভাবে। শীর্ষ ৫০ জন ধনীর মধ্যে ২৭ জনই মার্কিন নাগরিক। বিশ্বজুড়ে ৭৮টি দেশ ও অঞ্চলে অন্তত একজন করে বিলিয়নিয়ার রয়েছেন। নতুনভাবে তালিকায় যুক্ত হয়েছে তিনটি দেশ—আলবেনিয়া, পেরু ও সৌদি আরব।

    সৌদি আরব থেকে এবার ১৪ জন নতুন বিলিয়নিয়ার উঠে এসেছেন। এদের মধ্যে সবচেয়ে ধনী হলেন প্রিন্স আলওয়ালিদ বিন তালাল আলসৌদ, যার সম্পদের পরিমাণ ১৬.৫ বিলিয়ন ডলার। পেরুর সবচেয়ে ধনী ব্যক্তি হচ্ছেন এডুয়ার্দো হচশিল্ড, যিনি ২.৪ বিলিয়ন ডলারের মালিক। আর আলবেনিয়ার ইতিহাসে প্রথম বিলিয়নিয়ার হিসেবে স্থান পেয়েছেন সামির মানে, যিনি দেশটির সর্ববৃহৎ সুপারমার্কেট চেইনের প্রতিষ্ঠাতা এবং তার সম্পদের পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার।

    অন্যদিকে, তালিকা থেকে বাদ পড়েছেন কিছু দেশের ধনকুবেরা। বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান এবার তালিকায় নেই। আগের বছর তার সম্পদ ছিল ১.১ বিলিয়ন ডলার। তবে সিঙ্গাপুর দ্বৈত নাগরিকত্ব মেনে না নেওয়ায় তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, যার ফলে এবার ফোর্বসের বাংলাদেশি ধনীদের তালিকায় তার নাম নেই। তিনি এখন সিঙ্গাপুরের নাগরিক হলেও সেখানকার শীর্ষ ধনী নন। সে মর্যাদা পেয়েছেন পেইন্ট ব্যবসায়ী গোহ চেং লিয়াং, যার সম্পদ ১৩ বিলিয়ন ডলার।

    পানামা ও উরুগুয়ের কয়েকজন বিলিয়নিয়ারের সম্পদ কমে যাওয়ায় তারাও এবারের তালিকা থেকে বাদ পড়েছেন।

    বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার এখন অবস্থান করছেন আমেরিকায়, যার সংখ্যা ১ হাজার ৭৭ জন। এরপর রয়েছে ইউরোপে ৭৭২ জন এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলে ১২৭ জন বিলিয়নিয়ার।

    বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ ধনীদের তালিকায় চোখ রাখলে দেখা যায়:

    আলবেনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি সামির মানে তার বয়স ৫৭ বছর, যার সম্পদ ১.৪ বিলিয়ন ডলার। আলজেরিয়ায় শীর্ষে আছেন ইসাদ রেব্রাব ও তার পরিবার (৩ বিলিয়ন)। আর্জেন্টিনার শীর্ষ ধনী মার্কোস গ্যালপারিন (৮ বিলিয়ন), আর আর্মেনিয়ায় আছেন রুবেন ভার্দানিয়ান ও পরিবার (১.২ বিলিয়ন)।

    অস্ট্রেলিয়ায় সবচেয়ে ধনী গিনা রাইনহার্ট (২৯.৩ বিলিয়ন), অস্ট্রিয়ায় মার্ক মেটেশিতজ (৪০.৬ বিলিয়ন) এবং বার্বাডোসে জনপ্রিয় গায়িকা রিহান্না (১.৪ বিলিয়ন)।

    বেলজিয়ামে শীর্ষে আছেন এরিক উইটুক (৯ বিলিয়ন), বেলিজে কেনেথ ডার্ট (৯ বিলিয়ন), ব্রাজিলে এদুয়ার্দো সাভেরিন (৩৪.৫ বিলিয়ন) এবং বুলগেরিয়ায় সমান সম্পদের অধিকারী জর্জি ও কিরিল ডোমুসচিভ (২.৭ বিলিয়ন করে)।

    কানাডার সবচেয়ে ধনী ব্যক্তি হলেন চাংপেং ঝাও (৬২.৯ বিলিয়ন), চীনে ঝাং ইমিং (৬৫.৫ বিলিয়ন), চিলিতে ইরিস ফন্টবোনা ও পরিবার (২৮.১ বিলিয়ন), কলম্বিয়ায় দুইজনই সমানভাবে শীর্ষে আছেন—জায়মে গিলিনস্কি বাকাল এবং ডেভিড ভেলেজ ও পরিবার (১০.৭ বিলিয়ন করে)।

    এছাড়াও ক্রোয়েশিয়ায় ভাসিলি আনিসিমভ (২.১ বিলিয়ন), সাইপ্রাসে জন ফ্রেডরিকসেন (১৭ বিলিয়ন), চেক প্রজাতন্ত্রে রেনাটা কেলনারোভা ও পরিবার (১৮.২ বিলিয়ন), ডেনমার্কে অ্যান্ডার্স হোলচ পোভসেন (১২.৮ বিলিয়ন) এবং মিশরে নাসেফ সাওইরিস (৯.৬ বিলিয়ন) শীর্ষ ধনী।

    এভাবে বিশ্বের প্রতিটি অঞ্চলেই ধনীদের সংখ্যা বাড়ছে এবং তাদের সম্পদের পরিমাণও দিনদিন বেড়ে চলেছে। প্রযুক্তি, খনিজ সম্পদ, ফ্যাশন, খাদ্য, ও বিনোদন—প্রায় সব ক্ষেত্র থেকেই নতুন বিলিয়নিয়ার তৈরি হচ্ছেন। যারা বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

    ২০২৫ সালের এই তালিকা শুধু ধনীদের সম্পদের হিসাব নয় বরং এটি বৈশ্বিক অর্থনৈতিক শক্তি, প্রভাব ও সমৃদ্ধির প্রতিচ্ছবিও তুলে ধরেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.