Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় ১৫ প্যারামেডিক হত্যার ভিডিও প্রকাশ, ইসরায়েলের দাবি অসত্য
    আন্তর্জাতিক

    গাজায় ১৫ প্যারামেডিক হত্যার ভিডিও প্রকাশ, ইসরায়েলের দাবি অসত্য

    এফ. আর. ইমরানএপ্রিল 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ গাজায় ১৫ জন প্যারামেডিককে হত্যা করার ঘটনার ভিডিও প্রকাশের পর প্রথমবারের মতো ‘ভুল’ স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস-এর প্রকাশিত ফুটেজে অনুসারে প্রমাণিত হয় যে, ইসরায়েলের পূর্ববর্তী দাবি ছিল অসত্য। ঘটনার পর ইসরায়েল জানিয়েছিল, তাদের সৈন্যরা ‘সন্দেহজনক’ গতিবিধির কারণে গুলি চালিয়েছিল।

    গত ২৩ মার্চ রাফাহর কাছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি, জাতিসংঘ এবং গাজার সিভিল ডিফেন্সের জরুরি যানবহর লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। শুরুতে বলা হয়েছিল, যানবাহনগুলো রাতে আলো বা কোনো সিগন্যাল ছাড়াই এগিয়ে আসছিল এবং সেনাবাহিনীর সঙ্গে আগাম সমন্বয় ছিল না।

    তবে পরবর্তীতে নিহত এক প্যারামেডিক রিফাত রাদওয়ানের মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও নিউ ইয়র্ক টাইমস প্রকাশ করলে ঘটনার ভিন্ন চিত্র উঠে আসে। ফুটেজে দেখা যায়, জরুরি যানবাহনগুলোতে স্পষ্ট আলো ও জরুরি সংকেত ছিল এবং তারা আহতদের সহায়তা করতে ঘটনাস্থলে পৌঁছেছিল।

    ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন- https://www.youtube.com/watch?v=0E0DR2TA9Ug

    ভিডিওতে আরো দেখা যায়, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের দিকে আকস্মিক গুলি চালানো হয়। ভিডিওটি প্রায় পাঁচ মিনিট দীর্ঘ এবং সেখানে রাদওয়ানকে শেষ প্রার্থনা করতে শোনা যায়। কিছু সময় পর ইসরায়েলি সেনাদের কণ্ঠও শোনা যায়, যারা গাড়িগুলোর দিকে এগিয়ে আসছিল।

    এক আইডিএফ কর্মকর্তা শনিবার (৫ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানান, ঘটনার আগে ইসরায়েলি বাহিনী একটি গাড়িতে তিনজন হামাস সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর সেই জায়গার কাছাকাছি অ্যাম্বুলেন্সগুলো গেলে আকাশ থেকে নজরদারির মাধ্যমে সেনাদের জানানো হয়- যানবহরগুলো ‘সন্দেহজনকভাবে’ এগোচ্ছে।

    তবে ইসরায়েল এখন স্বীকার করছে, গাড়িগুলোতে আলো না থাকার যে দাবি তারা করেছিল, সেটি ভুল ছিল। সৈন্যদের কাছ থেকে পাওয়া ভুল তথ্যের ভিত্তিতেই সে দাবি করা হয়েছিল। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, অ্যাম্বুলেন্সগুলোতে জরুরি চিহ্ন ছিল এবং প্যারামেডিকরা উজ্জ্বল প্রতিফলক পোশাক পরিহিত ছিলেন।

    আইডিএফ দাবি করেছে, নিহতদের মধ্যে ছয়জনের সঙ্গে হামাসের সম্পৃক্ততা ছিল, যদিও তাদের কেউ সশস্ত্র ছিলেন না এবং এ দাবির পক্ষে এখনো কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

    এছাড়া এক বেঁচে যাওয়া প্যারামেডিক জানান, তারা আলোসহ অ্যাম্বুলেন্সে ছিলেন এবং তাদের সহকর্মীদের কারো সঙ্গে কোনো সশস্ত্র গোষ্ঠীর সম্পৃক্ততা ছিল না। সূত্র: বিবিসি

    এদিকে নিহতদের মরদেহ সড়ক থেকে সরিয়ে বালু চাপা দেওয়া হয়েছিল বন্যপ্রাণী থেকে সুরক্ষার জন্য- এমন দাবি করেছে আইডিএফ। তাদের ভাষ্য অনুযায়ী, পরে রাস্তা পরিষ্কার করে মরদেহ কবর দেওয়া হয় কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো নিরাপদে ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় মরদেহ উদ্ধার করতে এক সপ্তাহ সময় লেগে যায়।

    উদ্ধারকারী দলগুলো পরে রাদওয়ানের মোবাইল ফোনও উদ্ধার করে, যেটিতে সংরক্ষিত ছিল হত্যার সময়কার ভিডিও ফুটেজ।

    ইসরায়েলের এমন পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এটি একটি ভয়াবহ যুদ্ধাপরাধের উদাহরণ, যা স্বাধীন তদন্তের দাবি রাখে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.