Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় গণহত্যা বন্ধে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি
    আন্তর্জাতিক

    গাজায় গণহত্যা বন্ধে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি

    এফ. আর. ইমরানএপ্রিল 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজায় চলমান ইসরায়েলি হামলা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বিশ্বব্যাপী আজ সোমবার পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন- নিউইয়র্ক হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এবং ডক্টর্স অ্যাগেইনস্ট জেনোসাইড- এই বৈশ্বিক ধর্মঘটের ডাক দিয়েছে। এ উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’।

    এই ধর্মঘটে সংহতি জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সমন্বিত সংগঠন ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন। তারা জানিয়েছে, ‘গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত কাজ ও স্কুল বন্ধ’ রাখার ডাক দেওয়া হয়েছে বিশ্বজুড়ে।

    ধর্মঘট আহ্বানকারী সংগঠনগুলোর দাবি, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নারী ও শিশুরা প্রতিনিয়ত হতাহত হচ্ছে, ধ্বংস হচ্ছে হাসপাতাল ও আবাসিক এলাকা। ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল বর্জনের আহ্বান জানিয়ে হেলথকেয়ার ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন এক বিবৃতিতে জানিয়েছে- জীবনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত গাজাবাসী যখন বোমা, ক্ষুধা ও চিকিৎসাহীনতায় ভুগছে, তখন আর চুপ থাকা চলে না। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন।

    বিশ্ব স্বাস্থ্য দিবসকে সামনে রেখে প্রকাশিত আরেক বিবৃতিতে বলা হয়েছে, “বিশ্ব যখন নবজাতক ও মায়েদের স্বাস্থ্য নিয়ে সচেতন, তখন গাজায় মায়েরা সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু বরণ করছেন, শিশুরা প্রাণ হারাচ্ছে সাধারণ চিকিৎসার অভাবে।”

    গাজায় নতুন করে প্রাণহানি-

    সর্বশেষ রবিবার ভোরে গাজার খান ইউনিস শহরের একটি আবাসিক এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক পরিবারের অন্তত ৯ সদস্য নিহত হয়েছেন, যাদের সবাই নারী ও শিশু। বিস্ফোরণে মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। এই হামলায় বেঁচে যাওয়া স্থানীয় বাসিন্দা জামাল আল-মধুন বলেন, আমরা ঘুমিয়ে ছিলাম- হঠাৎ ঘরগুলো ধসে পড়ে মাটির সঙ্গে মিশে যায়। আটজনের মৃতদেহ উদ্ধার করেছি, তারা সবাই নারী ও শিশু।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুধু শনিবার রাতেই নিহত হন ২১ জন। এখন পর্যন্ত চলমান আগ্রাসনে প্রাণ হারিয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন প্রায় ১ লাখ ১৫ হাজার।

    আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও নেতানিয়াহুর সফর-

    এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরে ইরান ও হামাস পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে নেতানিয়াহুর এই সফর নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। ধর্মঘট আহ্বানকারী সংগঠনগুলো বলেছে, “যে নেতাকে আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেছে, সেই নেতার হোয়াইট হাউস সফর মানবতার প্রতি চরম অবমাননা।”

    এদিকে গত ২৩ মার্চ গাজায় ১৫ জন চিকিৎসাকর্মীকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা দাবি করেছে, ওই চিকিৎসাকর্মীদের গতিবিধি ‘সন্দেহজনক’ মনে হওয়ায় ভুলক্রমে গুলি চালানো হয়েছিল।

    এখন পর্যন্ত গাজায় সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে দক্ষিণাঞ্চলের রাফা শহরে। অঞ্চলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, সেখানে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.