গাজায় ইসরায়েলি আগ্রাসন এখনো থামেনি। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। এই নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে সারা বিশ্ব। এরই মধ্যে অনেক দেশ, সংগঠন ও সাধারণ মানুষ ইসরায়েলের পণ্য বর্জনের ডাক দিয়েছে।
বিশ্বের নানা জায়গায় চলছে বিক্ষোভ। এর সঙ্গে সঙ্গে চলছে বয়কট আন্দোলন। অনেক দোকানে এখন ‘ইসরায়েলি পণ্য বিক্রি হয় না’ এমন পোস্টার ঝুলছে। অনেক সুপারশপেও দেখা যাচ্ছে একই রকম সাইনবোর্ড। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রচারণা চলছে। মানুষ এখন সচেতন হচ্ছে। ইসরায়েলি কোম্পানির নাম ও তাদের পণ্য সম্পর্কে জানাচ্ছে একে অপরকে।
এই আন্দোলনের প্রভাব পড়ছে বাজারে। বিভিন্ন দেশে ইসরায়েলের পণ্যের চাহিদা কমছে। অনেক বড় বড় ব্র্যান্ডের বিক্রি হঠাৎ করে কমে গেছে। এমনকি কিছু কোম্পানি লোকসানে পড়ে গেছে।
কোন কোন পণ্য ইসরায়েলের?
বহু আন্তর্জাতিক ব্র্যান্ড আসলে ইসরায়েলি বা ইসরায়েলকে সরাসরি সহযোগিতা করে। এদের মধ্যে রয়েছে— কোকাকোলা, পেপসি, নেসলে, ম্যাগি, কেএফসি, ম্যাকডোনাল্ডস, ডোমিনোজ, সাবওয়ে, স্টারবাকস, লরিয়াল, এইচপি, পুমা, আইডিএফসহ আরও অনেকে।
তালিকায় আরও আছে— প্রিঙ্গলস, লেইস, কিটক্যাট, হেড অ্যান্ড শোল্ডার, গার্নিয়ার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, জনসন অ্যান্ড জনসন, ইউনিলিভার, প্যান্টিন, গিলেট, নোভা, আর্ল গ্রে, টিডি, ম্যারিকো, ম্যারস, মিল্কিওয়ে, স্নিকার্স, বিবিডব্লিউ, এইভন, ভিক্স, ডার্বি, এইচ অ্যান্ড এম, সেফগার্ড, লাক্স, সানসিল্ক, ডাভ, লাইফবয়, রেক্সোনা, রেডবুল, স্প্রাইট, সেভেনআপ, ডেটল, প্যারাসুট, সানসিল্ক, কলগেট, ভিম, হারপিক, পিয়ার্স, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, হলস, চিকস, স্যাভলন, মিসওয়াক, কুল, এলসাসহ আরও বহু পণ্য।
বাংলাদেশে কী ঘটছে?
বাংলাদেশেও চলছে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক। সাধারণ মানুষ এখন অনেক সচেতন। সোশ্যাল মিডিয়াতে চলছে ক্যাম্পেইন। বিভিন্ন পণ্য বর্জনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ছে দ্রুত। অনেকে দোকান থেকে এসব পণ্য সরিয়ে ফেলেছে।
বিশেষ করে তরুণ প্রজন্ম এই আন্দোলনে বেশি সক্রিয়। তারা জানছে, কোন পণ্য ইসরায়েলি। সেগুলো কিনছে না। এমনকি বন্ধুবান্ধবকেও এসব না কেনার অনুরোধ করছে।
বিভিন্ন দোকানে এখন পোস্টার ঝুলছে— ‘ইসরায়েলি পণ্য বিক্রি হয় না।’ এসব ছবি ভাইরাল হচ্ছে ফেসবুকে।
কেন গুরুত্বপূর্ণ এই বয়কট?
বিশেষজ্ঞরা বলছেন, এই বয়কট শুধু প্রতীকী প্রতিবাদ নয়। এটি অর্থনৈতিকভাবে ইসরায়েলের ওপর চাপ তৈরি করে। কারণ যুদ্ধ চালাতে অর্থ দরকার। আর এই অর্থ আসে পণ্য বিক্রি করে।
যত বেশি মানুষ এসব পণ্য বর্জন করবে, ততই ক্ষতিগ্রস্ত হবে ইসরায়েলি কোম্পানিগুলো। এতে চাপ বাড়বে দেশটির সরকারের ওপরও। ফলে যুদ্ধ থামাতে তারা বাধ্য হতে পারে।
ইসরায়েলি পণ্য বর্জন এখন শুধু একটি আন্দোলন নয়। এটি হয়ে উঠেছে একটি নৈতিক দায়িত্ব। বিশ্বজুড়ে মানুষ এখন বলছে— “মানবতা বিক্রি নয়।” যারা অন্যায় করে, তাদের পণ্যে আমাদের টাকায় মুনাফা হতে পারে না। এখন সময় একসঙ্গে রুখে দাঁড়ানোর। ছোট ছোট সিদ্ধান্তই বড় পরিবর্তন আনতে পারে।

