Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ডোমিনিকানে নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু দাঁড়াল ৯৮ জনে
    আন্তর্জাতিক

    ডোমিনিকানে নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু দাঁড়াল ৯৮ জনে

    এফ. আর. ইমরানএপ্রিল 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ডোমিনিকান প্রজাতন্ত্রের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে একটি নাইটক্লাবে ছাদ ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ জনে। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত দেড় শতাধিক মানুষ। এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে উদ্ধারকারী দল।

    ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে দেখা যায়, মঙ্গলবার ভোরে জেট সেট নামের এক জনপ্রিয় নাইটক্লাবে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় চলছিল ডোমিনিকান মেরেঙ্গু সংগীতশিল্পী রুবি পেরেজের কনসার্ট। ক্লাবের ভেতরে উপস্থিত ছিলেন শত শত দর্শক।

    নিহতদের মধ্যে রয়েছেন মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইস আবিনাদার। গভর্নর নেলসি ছিলেন সাবেক মেজর লীগ বেসবল অল-স্টার নেলসন ক্রুজের বোন।

    এছাড়াও নিহতদের মধ্যে রয়েছেন আরেক সাবেক মেজর লীগ বেসবল তারকা অক্টাভিও ডোটেল। ৫১ বছর বয়সী এ সাবেক অ্যাথলেটকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। ডোটেল ১৯৯৯ সালে নিউ ইয়র্ক মেটসের হয়ে ক্যারিয়ার শুরু করে বিভিন্ন দলে খেলে ২০১৩ সালে অবসর নেন।

    ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা গেছে, রুবি পেরেজ মঞ্চে গান পরিবেশন করছেন এবং দর্শকরা সুরের তালে তাল মিলিয়ে নাচছেন। ঠিক তখনই ছাদ থেকে কিছু অংশ খসে পড়ে। এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তিকে ছাদের দিকে ইঙ্গিত করে বলতে শোনা যাচ্ছে- “সিলিং থেকে কিছু পড়ছে।”

    ডোমিনিকান জরুরি সেবা সংস্থা সিওই’র পরিচালক জুয়ান ম্যানুয়েল মেন্ডেজ বলেন, “আমরা আশাবাদী, ধ্বংসস্তূপের নিচে এখনও কেউ কেউ জীবিত আছেন।” প্রায় ৪০০ উদ্ধারকর্মী এখনও ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

    প্রতিষ্ঠানটির নিয়মিত আয়োজনের অংশ হিসেবে সোমবার রাতে জেট সেট নাইটক্লাবে বসেছিল জমকালো এই কনসার্ট। সেখানে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও বিশিষ্টজনেরা। ছাদ ধসের কারণ এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও বিষয়টি তদন্ত করে দেখছে কর্তৃপক্ষ।

    সরকারের পক্ষ থেকে দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে প্রেসিডেন্ট আবিনাদার নিজেও ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।

    ধারণা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    এআই দিয়ে নকলের কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নেতানিয়াহুকে নতুন সরকার গঠনে আলোচনার টেবিলে ডাকলেন আইজেনকট

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    সোনার দাম কমার কৃতিত্ব জনগণকে দিলেন মোদি

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.